رَّبِّ اَعُوۡذُ بِکَ مِنۡ هَمَزٰتِ الشَّیٰطِیۡنِ
২৩:৯৭ – হে আমার প্রতিপালক! আমি শয়তানদের প্ররোচনা হতে আপনার আশ্রয় চাই।
وَاَعُوۡذُ بِکَ رَبِّ اَنۡ یَّحۡضُرُوۡنِ
২৩:৯৮ – হে আমার প্রতিপালক! আমি আপনার কাছে আশ্রয় চাই যাতে তারা আমার কাছেও আসতে না পারে।
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু।
আয়াত – ১২৬ঃ
وَمَا جَعَلَهُ (ওয়া মা জা‘আলাহু → আর এটা করেননি)
اللّٰهُ (আল্লাহু → আল্লাহ)
إِلَّا بُشۡرَىٰ (ইল্লা বুশরা → সুসংবাদ ছাড়া)
لَكُمۡ (লাকুম → তোমাদের জন্য)
وَلِتَطۡمَئِنَّ (ওয়া লিতাতমাইন্না → এবং প্রশান্ত হোক)
قُلُوبُكُم (কুলূবুকুম → তোমাদের অন্তর)
بِهِۦ (বিহী → এর দ্বারা)
وَمَا النَّصۡرُ (ওয়া মান্নাসরু → আর সাহায্য নয়)
إِلَّا مِنۡ (ইল্লা মিন → ছাড়া)
عِندِ اللّٰهِ (ইনদিল্লাহি → আল্লাহর পক্ষ থেকে)
الْعَزِيزِ (আল ‘আজীযি → পরাক্রমশালী)
الْحَكِيمِ (আল হাকীম → প্রজ্ঞাময়)
পূর্ণ বাংলা অর্থ:
আল্লাহ এটা তোমাদের জন্য শুধু সুসংবাদ হিসেবে করেছেন এবং যাতে এর মাধ্যমে তোমাদের অন্তর প্রশান্ত হয়। আর সাহায্য তো শুধু পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে।
আয়াত – ১২৭ঃ
لِيَقۡطَعَ (লিইয়াকতা‘আ → যাতে কেটে দেন)
طَرَفًا (তারাফান → এক অংশ)
مِّنَ الَّذِينَ (মিনাল্লাযীনা → তাদের মধ্যে যারা)
كَفَرُوا (কাফারূ → অবিশ্বাস করেছে)
أَوۡ يَكۡبِتَهُمۡ (আও ইয়াকবিতাহুম → অথবা লাঞ্ছিত করেন তাদের)
فَيَنقَلِبُوا (ফাইয়ানকালিবূ → ফলে ফিরে যায় তারা)
خَائِبِينَ (খাইবীন → ব্যর্থ হয়ে)
পূর্ণ বাংলা অর্থ:
যাতে তিনি অবিশ্বাসীদের এক অংশকে ধ্বংস করেন অথবা তাদের লাঞ্ছিত করেন, ফলে তারা ব্যর্থ হয়ে ফিরে যায়।
আয়াত – ১২৮ঃ
لَيۡسَ لَكَ (লাইসা লাকা → তোমার জন্য নয়)
مِنَ الْأَمۡرِ (মিনাল আমরি → কোনো বিষয়ের)
شَيۡءٌ (শাইউন → অধিকার)
أَوۡ يَتُوبَ (আও ইয়াতূবা → অথবা ক্ষমা করেন)
عَلَيۡهِمۡ (‘আলাইহিম → তাদেরকে)
أَوۡ يُعَذِّبَهُمۡ (আও ইউ‘আযযিবাহুম → অথবা শাস্তি দেন তাদের)
فَإِنَّهُمۡ (ফাইন্নাহুম → কারণ তারা)
ظَالِمُونَ (জালিমূন → জালিম)
পূর্ণ বাংলা অর্থ:
এ বিষয়ে তোমার কোনো অধিকার নেই—তিনি চাইলে তাদের ক্ষমা করবেন অথবা শাস্তি দেবেন। নিশ্চয় তারা অন্যায়কারী (জালিম)।
আয়াত – ১২৯ঃ
وَلِلّٰهِ (ওয়া লিল্লাহি → আর আল্লাহরই)
مَا فِي (মা ফী → যা আছে)
السَّمَاوَاتِ (আসসামাওয়াতি → আকাশসমূহে)
وَمَا فِي (ওয়া মা ফী → এবং যা আছে)
الْأَرْضِ (আল আরদি → পৃথিবীতে)
يَغْفِرُ (ইয়াগফিরু → তিনি ক্ষমা করেন)
لِمَن يَشَاءُ (লিমান ইয়াশাউ → যাকে চান)
وَيُعَذِّبُ (ওয়া ইউ‘আযযিবু → এবং শাস্তি দেন)
مَن يَشَاءُ (মান ইয়াশাউ → যাকে চান)
وَاللّٰهُ (ওয়াল্লাহু → আর আল্লাহ)
غَفُورٌ (গাফূরুন → ক্ষমাশীল)
رَّحِيمٌ (রাহীম → পরম দয়ালু)
পূর্ণ বাংলা অর্থ:
আকাশসমূহ ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর। তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান শাস্তি দেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।
আয়াত – ১৩০ঃ
يَا أَيُّهَا (ইয়া আইয়্যুহা → হে)
الَّذِينَ (আল্লাযীনা → যারা)
آمَنُوا (আমানূ → বিশ্বাসীরা)
لَا تَأۡكُلُوا (লা তাকুলূ → তোমরা খেয়ো না)
الرِّبَا (আর রিবা → অতিরিক্ত বৃদ্ধি/ সুদ)
أَضۡعَافًا (আদ‘আফান → দ্বিগুণ বাড়িয়ে)
مُّضَاعَفَةً (মুদা‘আফাতান → বহুগুণ বাড়িয়ে)
وَاتَّقُوا (ওয়া তাত্তাকূ → আর খোদাভীতি রাখো)
اللّٰهَ (আল্লাহা → আল্লাহকে)
لَعَلَّكُمۡ (লা‘আল্লাকুম → যাতে তোমরা)
تُفۡلِحُونَ (তুফলিহূন → সফল হও)
পূর্ণ বাংলা অর্থ:
হে বিশ্বাসীরা! তোমরা দ্বিগুন, বহুগুণে বাড়িয়ে অতিরিক্ত বৃদ্ধি করে (সুদ) খেয়ো না। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো।
আয়াত – ১৩১ঃ
وَاتَّقُوا (ওয়া তাত্তাকূ → আর তোমরা ভয় করো)
النَّارَ (আন-নারা → আগুনকে)
الَّتِيۡ (আল্লাতী → যা)
أُعِدَّتۡ (উ‘ইদ্দাত → প্রস্তুত করা হয়েছে)
لِلۡكَافِرِينَ (লিল কাফিরীন → অস্বীকারকারীদের জন্য)
পূর্ণ বাংলা অর্থ:
আর তোমরা আগুনকে ভয় করো, যা অস্বীকারকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে।
আয়াত – ১৩২ঃ
وَأَطِيعُوا (ওয়া আতী‘উ → আর তোমরা মেনে চলো)
اللّٰهَ (আল্লাহা → আল্লাহর)
وَالرَّسُولَ (ওয়ার রাসূল → রাসূলের)
لَعَلَّكُمۡ (লা‘আল্লাকুম → যাতে তোমরা)
تُرۡحَمُونَ (তুরহামূন → দয়া পাও)
পূর্ণ বাংলা অর্থ:
আর তোমরা আল্লাহ ও রাসূলের মান্য করো, যাতে তোমরা দয়া লাভ করতে পারো।
আয়াত – ১৩৩ঃ
وَسَارِعُوا (ওয়া ছা-রি‘ঊ → আর তোমরা দ্রুত এগিয়ে যাও)
إِلَىٰ (ইলা → দিকে)
مَغۡفِرَةٍ (মাগফিরাতিন → ক্ষমার)
مِّن رَّبِّكُمۡ (মির রাব্বিকুম → তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে)
وَجَنَّةٍ (ওয়া জান্নাতিন → এবং বাগান)
عَرۡضُهَا (‘আরদুহা → যার প্রশস্ততা)
السَّمَاوَاتُ (আসসামাওয়াতু → আকাশসমূহ)
وَالْأَرۡضُ (ওয়াল আরদু → এবং পৃথিবী)
أُعِدَّتۡ (উ‘ইদ্দাত → প্রস্তুত করা হয়েছে)
لِلۡمُتَّقِينَ (লিল মুত্তাকীন → খোদাভীরুদের জন্য)
পূর্ণ বাংলা অর্থ:
আর তোমরা দ্রুত এগিয়ে যাও তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমার দিকে আর বাগানের দিকে, যার প্রশস্ততা আকাশসমূহ ও যমীনের মতো, যা খোদাভীরুদের জন্য প্রস্তুত করা হয়েছে।
আয়াত – ১৩৪ঃ
الَّذِينَ (আল্লাযীনা → যারা)
يُنفِقُونَ (ইউনফিকূনা → ব্যয় করে)
فِي السَّرَّاءِ (ফিছ সাররাই → সুখে/সচ্ছল)
وَالضَّرَّاءِ (ওয়াদ দাররাই → দুঃখে/অসচ্ছল )
وَالْكَاظِمِينَ (ওয়াল কাযিমীন → ক্রোধ দমনকারীরা)
الْغَيۡظَ (আল গাইজ → অন্তর্জ্বালা)
وَالْعَافِينَ (ওয়াল আফীন → ক্ষমাকারীরা)
عَنِ النَّاسِ (‘আনিন্না-সি → মানুষের প্রতি)
وَاللّٰهُ (ওয়াল্লাহু → আর আল্লাহ)
يُحِبُّ (ইউহিব্বু → ভালোবাসেন)
الْمُحْسِنِينَ (আল মুহসিনীন → সৎকর্মশীলদের)
পূর্ণ বাংলা অর্থ:
যারা স্বচ্ছল ও অস্বচ্ছল অবস্থায় ব্যয় করে, রাগ ও অন্তর্জ্বালা দমন করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল হয়—আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।
আয়াত – ১৩৫ঃ
وَالَّذِينَ (ওয়াল্লাযীনা → আর যারা)
إِذَا (ইযা → যখন)
فَعَلُوا (ফা‘আলূ → করে ফেলে)
فَاحِشَةً (ফাহিশাতান → অশ্লীল কাজ)
أَوۡ (আও → অথবা)
ظَلَمُوا (জালামূ → জুলুম করে)
أَنفُسَهُمۡ (আনফুসাহুম → নিজেদের/নফসের ওপর)
ذَكَرُوا (যাকারূ → স্মরণ করে)
اللّٰهَ (আল্লাহা → আল্লাহকে)
فَاسۡتَغۡفَرُوا (ফাসতাগফারূ → ক্ষমা চায়)
لِذُنُوبِهِمۡ (লিযুনূবিহিম → তাদের গুনাহের জন্য)
وَمَن (ওয়া মান → আর কে)
يَغۡفِرُ (ইয়াগফিরু → ক্ষমা করে)
الذُّنُوبَ (আযযুনূব → পাপসমূহ)
إِلَّا اللّٰهُ (ইল্লাল্লাহু → আল্লাহ ছাড়া)
وَلَمۡ يُصِرُّوا (ওয়া লাম ইউসিররূ → আর তারা জেদ করে থাকে না)
عَلَىٰ مَا فَعَلُوا (‘আলা মা ফা‘আলূ → যা তারা করেছে)
وَهُمۡ يَعۡلَمُونَ (ওয়া হুম ইয়া‘লামূন → জেনে বুঝে)
পূর্ণ বাংলা অর্থ:
আর যারা অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের (নফসের) উপর অত্যাচার (জুলুম) করে ফেলে, তারা আল্লাহকে স্মরণ করে (যিকির করে) এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করতে পারে? তারা জেনে বুঝে নিজেদের কাজের উপর জিদ করে থাকে না।
আয়াত – ১৩৬ঃ
أُولَٰئِكَ (উলাইকা → তারাই)
جَزَاؤُهُمۡ (জাযাউহুম → তাদের প্রতিদান)
مَّغۡفِرَةٌ (মাগফিরাতুন → ক্ষমা)
مِّن رَّبِّهِمۡ (মির রাব্বিহিম → তাদের প্রতিপালকের পক্ষ থেকে)
وَجَنَّاتٌ (ওয়া জান্নাতুন → এবং বাগানসমূহ)
تَجۡرِي (তাজরী → প্রবাহিত হয়)
مِن تَحۡتِهَا (মিন তাহতিহা → যার নিচ দিয়ে)
الْأَنۡهَارُ (আনহারু → নদীগুলো)
خَالِدِينَ (খালিদীন → চিরস্থায়ীভাবে)
فِيهَا (ফীহা → সেখানে)
وَنِعۡمَ (ওয়া নি‘মা → আর কতই না সুন্দর)
أَجۡرُ (আজরু → পুরস্কার)
الْعَامِلِينَ (আল ‘আমিলীন → কর্মীদের)
পূর্ণ বাংলা অর্থ:
তাদেরই প্রতিদান হলো তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা এবং বাগানসমূহ, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়; তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। আর কতই না উত্তম পুরস্কার কর্মসম্পাদনকারীদের জন্য।
আয়াত – ১৩৭ঃ
قَدۡ (কাদ → নিশ্চয়ই)
خَلَتۡ (খালাত → অতীত হয়েছে)
مِن قَبۡلِكُمۡ (মিন কাবলিকুম → তোমাদের পূর্বে)
سُنَنٌ (সুনানুন → নিয়ম/ধারা)
فَسِيرُوا (ফা সিরূ → অতএব ভ্রমণ করো)
فِي الْأَرۡضِ (ফিল আরদি → পৃথিবীতে)
فَانظُرُوا (ফানযুরূ → তারপর দেখো)
كَيۡفَ (কাইফা → কীভাবে)
كَانَ (কা-না → ছিল)
عَاقِبَةُ (‘আকিবাতু → পরিণাম)
الْمُكَذِّبِينَ (আল মুকাযযিবীন → মিথ্যাবাদীদের)
পূর্ণ বাংলা অর্থ:
নিশ্চয়ই তোমাদের পূর্বে অনেক বিধান-ব্যবস্থা অতিবাহিত হয়ে গেছে। অতএব, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যাবাদীদের পরিণাম কেমন হয়েছিল।
আয়াত – ১৩৮ঃ
هَٰذَا (হাযা → এটি)
بَيَانٌ (বায়ানুন → স্পষ্ট বর্ণনা)
لِلنَّاسِ (লিন্নাস → মানুষের জন্য)
وَهُدًى (ওয়া হুদান → পথনির্দেশ)
وَمَوۡعِظَةٌ (ওয়া মাও‘ইজাতুন → উপদেশ)
لِّلْمُتَّقِينَ (লিল মুত্তাকীন → পরহেযগারদের জন্য)
পূর্ণ বাংলা অর্থ:
এটি মানুষের জন্য একটি স্পষ্ট বর্ণনা, পথনির্দেশ (হুদা) এবং উপদেশ—খোদভীরুদের (মুত্তাকীদের) জন্য।
আয়াত – ১৩৯ঃ
وَلَا تَهِنُوا (ওয়া লা তাহিনূ → আর দুর্বল হয়ো না)
وَلَا تَحۡزَنُوا (ওয়া লা তাহযানূ → আর দুঃখিত হয়ো না)
وَأَنتُمُ (ওয়া আনতুম → আর তোমরাই)
الْأَعۡلَوْنَ (আল আ‘লাওন → বিজয়ী)
إِن كُنتُم (ইন কুনতুম → যদি তোমরা হও)
مُّؤۡمِنِينَ (মু’মিনীন → একনিষ্ঠ বিশ্বাসী)
পূর্ণ বাংলা অর্থ:
আর তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিতও হয়ো না; যদি তোমরা একনিষ্ঠ বিশ্বাসী হও, তবে তোমরাই বিজয়ী হবে।
আয়াত – ১৪০ঃ
إِن يَمۡسَسۡكُمۡ (ইন ইয়ামছাছকুম → যদি তোমাদের স্পর্শ করে)
قَرۡحٌ (কারহুন → আঘাত)
فَقَدۡ مَسَّ (ফাকাদ মাছছা→ তবে ইতিমধ্যে স্পর্শ করেছে)
الْقَوۡمَ (আল কওমা → সেই জাতিকে)
قَرۡحٌ (কারহুন → একই ধরনের আঘাত)
مِّثۡلُهُۥ (মিসলুহু → অনুরূপ)
وَتِلۡكَ (ওয়া তিলকা → আর এইগুলো)
الْأَيَّامُ (আল আইয়্যাম → নির্দিষ্ট সময়ের কাল)
نُدَاوِلُهَا (নুদাওয়িলুহা → আমরা আদান-প্রদান করি)
بَيْنَ النَّاسِ (বাইনান্নাস → মানুষের মাঝে)
وَلِيَعۡلَمَ (ওয়া লিয়া‘লামা → যাতে আল্লাহ জানেন)
اللّٰهُ (আল্লাহু → আল্লাহ)
الَّذِينَ (আল্লাযীনা → যারা)
آمَنُوا (আমানূ → বিশ্বাসী)
وَيَتَّخِذَ (ওয়া ইয়াত্তাখিযা → এবং গ্রহণ করেন)
مِنكُمۡ (মিনকুম → তোমাদের মধ্য থেকে)
شُهَدَاءَ (শুহাদা → সাক্ষীরা)
وَاللّٰهُ (ওয়াল্লাহু → আর আল্লাহ)
لَا يُحِبُّ (লা ইউহিব্বু → ভালোবাসেন না)
الظَّالِمِينَ (আজ-জালিমীন → অত্যাচারীদের)
পূর্ণ বাংলা অর্থ:
যদি তোমাদের আঘাত লাগে, তবে সেই জাতিকেও অনুরূপ আঘাত ইতিমধ্যে লেগেছে। আর এই নির্দিষ্ট সময়ের কালকে আমরা মানুষের মাঝে পালাক্রমে ঘুরিয়ে দিই —এভাবে আল্লাহ জানতে পারেন কারা বিশ্বাসী, এবং তোমাদের মধ্য থেকে গ্রহণ করেন স্বাক্ষীদাতাদের। আর আল্লাহ জালিমদের ভালোবাসেন না।
আয়াত – ১৪১ঃ
وَلِيُمَحِّصَ (ওয়া লিইউমাহহিসা → যাতে পরিশোধন করেন)
اللّٰهُ (আল্লাহু → আল্লাহ)
الَّذِينَ (আল্লাযীনা → যারা)
آمَنُوا (আমানূ → বিশ্বাসী)
وَيَمۡحَقَ (ওয়া ইয়ামহাকা → এবং নিশ্চিহ্ন করেন)
الْكَافِرِينَ (আল কাফিরীন → অস্বীকারকারীদের)
পূর্ণ বাংলা অর্থ:
আর যাতে আল্লাহ বিশ্বাসীদেরকে পরিশোধন করেন এবং অস্বীকারকারীদেরকে ধ্বংস করেন।
আয়াত – ১৪২ঃ
أَمۡ (আম → নাকি)
حَسِبۡتُمۡ (হাসিবতুম → তোমরা কি মনে করেছিলে)
أَن تَدۡخُلُوا (আন তাদখুলূ → যে তোমরা প্রবেশ করবে)
الْجَنَّةَ (আল জান্নাহ → বাগানে)
وَلَمَّا (ওয়া লাম্মা → অথচ এখনো না)
يَعۡلَمِ (ইয়া‘লামি → জানেন)
اللّٰهُ (আল্লাহু → আল্লাহ)
الَّذِينَ (আল্লাযীনা → যারা)
جَاهَدُوا (জাহাদূ → চেষ্টা করেছে)
مِنكُمۡ (মিনকুম → তোমাদের মধ্যে)
وَيَعۡلَمَ (ওয়া ইয়া‘লামা → এবং জানেন)
الصَّابِرِينَ (আস-সাবিরীন → ধৈর্যশীলদের)
পূর্ণ বাংলা অর্থ:
তোমরা কি মনে করেছ যে তোমরা বাগানে (জান্নাতে) প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনো প্রকাশ করবেন না—কে তোমাদের মধ্যে চেষ্টা করেছে এবং কে ধৈর্যশীল।
আয়াত – ১৪৩ঃ
وَلَقَدۡ (ওয়া লাকাদ → আর নিশ্চয়ই)
كُنتُمۡ (কুনতুম → তোমরা ছিলে)
تَمَنَّوۡنَ (তামান্নাওনা → আকাঙ্ক্ষা করছিলে)
الْمَوۡتَ (আল মাউত → মৃত্যু)
مِن قَبۡلِ (মিন কাবল → আগে)
أَن تَلۡقَوۡهُ (আন তালকাওহু → তার মুখোমুখি হওয়ার আগে)
فَقَدۡ (ফাকাদ → তবে অবশ্যই)
رَأَيۡتُمُوهُ (রাআইতুমূহু → তোমরা তা দেখেছ)
وَأَنتُمۡ (ওয়া আনতুম → আর তোমরা)
تَنظُرُونَ (তানজুরূন → তাকিয়ে দেখছ)
পূর্ণ বাংলা অর্থ:
আর নিশ্চয়ই মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা তো এটা কামনা করতে, এখন তো তোমরা তা স্বচক্ষে দেখলে।
আয়াত – ১৪৪ঃ
وَمَا (ওয়া মা → আর নয়)
مُحَمَّدٌ (মুহাম্মাদুন → মুহাম্মদ)
إِلَّا (ইল্লা → কেবল)
رَسُولٌ (রাসূলুন → একজন রাসূল)
قَدۡ (কাদ → নিশ্চয়ই)
خَلَتۡ (খালাত → অতিবাহিত হয়েছে)
مِن قَبۡلِهِ (মিন কাবলিহি → তাঁর আগে)
الرُّسُلُ (আর-রুসুলু → রাসূলগণ)
أَفَإِن (আফাইন → তবে কি যদি)
مَّاتَ (মাতা → তিনি মারা যান)
أَوۡ (আও → অথবা)
قُتِلَ (কুতিলা → নিহত হন)
انقَلَبۡتُمۡ (ইনকালাবতুম → তোমরা ফিরে যাবে)
عَلَىٰ (আলা → উপর)
أَعۡقَابِكُمۡ (আ‘কাবিকুম → তোমাদের পেছনে)
وَمَن (ওয়া মান → আর যে)
يَنقَلِبۡ (ইয়ানকালিব → ফিরে যায়)
عَلَىٰ (আলা → উপর)
عَقِبَيۡهِ (আকিবাইহি → নিজের পথ থেকে)
فَلَن يَضُرَّ (ফালান ইয়াদুররা → কখনো ক্ষতি করতে পারবে না)
اللّٰهَ (আল্লাহা → আল্লাহকে)
شَيۡئًا (শাইআন → কিছুই)
وَسَيَجۡزِي (ওয়া সাইয়াজযি → আর শীঘ্রই প্রতিদান দেবেন)
اللّٰهُ (আল্লাহু → আল্লাহ)
الشَّاكِرِينَ (আশ শাকিরীন → কৃতজ্ঞদের)
পূর্ণ বাংলা অর্থ:
মুহাম্মদ কেবল একজন রাসূল। তাঁর আগে বহু রাসূল অতিবাহিত হয়েছেন। তবে যদি তিনি মারা যান বা নিহত হন, তাহলে কি তোমরা পিছনে ফিরে যাবে? আর যে পিছনে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ কৃতজ্ঞদের শীঘ্রই পুরস্কৃত করবেন।
আয়াত – ১৪৫ঃ
وَمَا كَانَ (ওয়া মাকা-না → আর নয়)
لِنَفۡسٍ (লিনাফসিন → কোনো প্রাণের জন্য)
أَن تَمُوتَ (আন তামূতা → যে সে মারা যাবে)
إِلَّا (ইল্লা → ছাড়া)
بِإِذۡنِ اللّٰهِ (বিইযনিল্লাহ → আল্লাহর অনুমতি)
كِتَابًا (কিতা-বান → নির্ধারিত)
مُّؤَجَّلًا (মুআজ্জালা → নির্দিষ্ট সময়সহ)
وَمَن (ওয়া মান → আর যে)
يُرِدۡ (ইউরিদ → চায়)
ثَوَابَ الدُّنۡيَا (সাওয়া-বাদ দুনইয়া → দুনিয়ার প্রতিদান)
نُؤۡتِهِ (নু’তিহি → তাকে দিই)
مِنۡهَا (মিনহা → তা থেকে)
وَمَن (ওয়া মান → আর যে)
يُرِدۡ (ইউরিদ → চায়)
ثَوَابَ الْآخِرَةِ (সাওয়া-বাল আখিরা → পরকালের প্রতিদান)
نُؤۡتِهِ (নু’তিহি → তাকে দিই)
مِنۡهَا (মিনহা → তা থেকে)
وَسَنَجۡزِي (ওয়া সানাজযি → আর আমরা শীঘ্রই প্রতিদান দেব)
الشَّاكِرِينَ (আশ শাকিরীন → কৃতজ্ঞদের)
পূর্ণ বাংলা অর্থ:
কোনো প্রাণ আল্লাহর অনুমতি ছাড়া কখনো মরতে পারে না—এটি নির্ধারিত ও নির্দিষ্ট সময়ের বিষয়। আর যে দুনিয়ার প্রতিদান চায়, আমি তাকে তা থেকে দিই; আর যে পরকালের প্রতিদান চায়, আমি তাকে তা থেকেও দিই। আর আমরা শীঘ্রই কৃতজ্ঞদের প্রতিদান দেব।
আয়াত – ১৪৬ঃ
وَكَأَيِّن (ওয়া কা-ইয়িন → কত)
مِن نَبِيٍّ (মিন নাবিইয়িন → নবীদের মধ্যে)
قَاتَلَ (কাতালা → যুদ্ধ করেছেন)
مَعَهُ (মা‘আহু → তাঁর সাথে)
رِبِّيُّونَ (রিব্বিয়্যূন → অনেক অনুসারী)
كَثِيرٌ (কাছীরুন → বহু)
فَمَا وَهَنُوا (ফা মা ওয়া-হানূ → তারা দুর্বল হয়নি)
لِمَا أَصَابَهُمۡ (লিমা আসা-বাহুম → যা তাদের আক্রান্ত করেছে)
فِي سَبِيلِ اللّٰهِ (ফী সাবীলিল্লাহ → আল্লাহর পথে)
وَمَا ضَعُفُوا (ওয়া মা দা‘উফূ → তারা দুর্বল হয়নি)
وَمَا اسۡتَكَانُوا (ওয়া মা ইস্তাকা-নূ → তারা ভেঙে পড়েনি)
وَاللّٰهُ (ওয়াল্লাহু → আর আল্লাহ)
يُحِبُّ (ইউহিব্বু → ভালোবাসেন)
الصَّابِرِينَ (আস সাবিরীন → ধৈর্যশীলদের)
পূর্ণ বাংলা অর্থ:
কত নবী যুদ্ধ করেছেন, তাঁদের সাথে বহু অনুসারীও ছিল। কিন্তু তারা আল্লাহর পথে যা তাদের উপর আপতিত হয়েছে তাতে দুর্বল হয়নি, ভেঙে পড়েনি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।
আয়াত – ১৪৭ঃ
وَمَا كَانَ (ওয়া মা কা-না → আর ছিল না)
قَوْلُهُمۡ (কাওলুহুম → তাদের কথা)
إِلَّا (ইল্লা → ছাড়া)
أَن قَالُوا (আন কা-লূ → তারা বলত)
رَبَّنَا (রাব্বানা → হে আমাদের প্রতিপালক)
اغۡفِرۡ لَنَا (ইগফির লানা → আমাদের ক্ষমা করুন)
ذُنُوبَنَا (যুনূবানা → আমাদের পাপসমূহ)
وَإِسۡرَافَنَا (ওয়া ইসরাফানা → এবং আমাদের সীমালঙ্ঘন)
فِي أَمۡرِنَا (ফী আমরিনা → আমাদের কাজে)
وَثَبِّتۡ (ওয়া সাব্বিত → দৃঢ় রাখুন)
أَقۡدَامَنَا (আকদামানা → আমাদের অবস্থান)
وَانصُرۡنَا (ওয়া নুসুরনা → আমাদের সাহায্য করুন)
عَلَى الْقَوۡمِ (আলাল কওম → সেই জাতির বিরুদ্ধে)
الْكَافِرِينَ (আল কাফিরীন → অস্বীকারকারীদের)
পূর্ণ বাংলা অর্থ:
আর তাদের কথা ছিল শুধু এই—“হে আমাদের প্রতিপালক! আমাদের পাপসমূহ ও আমাদের কাজে সীমালঙ্ঘন আপনি ক্ষমা করুন, আমাদের অবস্থান দৃঢ় রাখুন এবং অস্বীকারকারীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।”
আয়াত – ১৪৮ঃ
فَآتَاهُمُ (ফা আ-তা-হুম → অতঃপর তাদের দিলেন)
اللّٰهُ (আল্লাহু → আল্লাহ)
ثَوَابَ الدُّنۡيَا (সাওয়া-বাদ দুনইয়া → দুনিয়ার প্রতিদান)
وَحُسۡنَ (ওয়া হুসনা → এবং উত্তম)
ثَوَابِ الْآخِرَةِ (সাওয়া-বিল আখিরা → পরকালের প্রতিদান)
وَاللّٰهُ (ওয়াল্লাহু → আর আল্লাহ)
يُحِبُّ (ইউহিব্বু → ভালোবাসেন)
الْمُحْسِنِينَ (আল মুহসিনীন → সৎকর্মশীলদের)
পূর্ণ বাংলা অর্থ:
অতঃপর আল্লাহ তাদের দুনিয়ার প্রতিদান এবং পরকালে উত্তম প্রতিদান দিয়েছেন। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।
আয়াত – ১৪৯ঃ
يَا أَيُّهَا (ইয়া আইয়্যুহা → হে)
الَّذِينَ (আল্লাযীনা → যারা)
آمَنُوا (আমানূ → বিশ্বাসী)
إِن تُطِيعُوا (ইন তুতী‘উ → যদি তোমরা মান্য কর)
الَّذِينَ كَفَرُوا (আল্লাযীনা কাফারূ → অস্বীকারকারীদের)
يَرُدُّوكُمۡ (ইয়ারুদ্দূকুম → তারা তোমাদের ফিরিয়ে দেবে)
عَلَىٰ أَعۡقَابِكُمۡ (আলা আক্বাবিকুম → তোমাদের পেছনে)
فَتَنقَلِبُوا (ফাতানকালিবূ → ফলে তোমরা ফিরে যাবে)
خَاسِرِينَ (খাসিরীন → ক্ষতিগ্রস্ত অবস্থায়)
পূর্ণ বাংলা অর্থ:
হে বিশ্বাসীরা! যদি তোমরা অস্বীকারকারীদের মান্য কর, তবে তারা তোমাদের পেছনে ফিরিয়ে দেবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
আয়াত – ১৫০ঃ
بَلِ (বালি → বরং)
اللّٰهُ (আল্লাহু → আল্লাহ)
مَوۡلَاكُمۡ (মাওলা-কুম → তোমাদের প্রভু/কর্তৃপক্ষ)
وَهُوَ (ওয়া হুয়া → আর তিনি)
خَيۡرُ (খাইরু → সর্বোত্তম)
النَّاصِرِينَ (আন নাসিরীন → সাহায্যকারীদের)
পূর্ণ বাংলা অর্থ:
বরং আল্লাহই তোমাদের কর্তৃপক্ষ/প্রভু, আর তিনি সর্বোত্তম সাহায্যকারী।
