رَّبِّ اَعُوۡذُ بِکَ مِنۡ هَمَزٰتِ الشَّیٰطِیۡنِ

২৩:৯৭ – হে আমার প্রতিপালক! আমি শয়তানদের প্ররোচনা হতে আপনার আশ্রয় চাই।
وَاَعُوۡذُ بِکَ رَبِّ اَنۡ یَّحۡضُرُوۡنِ

২৩:৯৮ – হে আমার প্রতিপালক! আমি আপনার কাছে আশ্রয় চাই যাতে তারা আমার কাছেও আসতে না পারে।
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু।


আয়াত – ১৫১ঃ

سَنُلۡقِیۡ (ছানুলকী → আমরা নিক্ষেপ করব)
فِیۡ قُلُوۡبِ (ফী কুলূবি → অন্তরসমূহে)
الَّذِیۡنَ کَفَرُوا (আল্লাযীনা কাফারূ → যারা অস্বীকার করেছে)
الرُّعۡبَ (রু‘বা → ভীতি)

بِمَاۤ اَشۡرَکُوۡا (বিমাআশরাকূ → কারণ তারা শরীক করেছে)
بِاللّٰہِ (বিল্লা-হি → আল্লাহর সাথে)
مَا لَمۡ (মা-লাম → যা তিনি দেননি)
یُنَزِّلۡ بِہٖ (ইউনাঝঝিল বিহী → অবতীর্ণ করেননি)
سُلۡطٰنًا (ছুলতা-নাওঁ → কোনো প্রমাণ)

وَمَاۡوٰىہُمُ (ওয়ামা’ওয়া-হুম → আর তাদের আশ্রয়)
النَّارُ (আন্না-রু → আগুন)
وَبِئۡسَ (ওয়াবি’ছা → কত নিকৃষ্ট)
مَثۡوَی (মাছওয়া → আবাসস্থল)
الظّٰلِمِیۡنَ (আজ্জা-লিমীন → অত্যাচারীদের)

পূর্ণ বাংলা অর্থ:

আমরা অস্বীকারকারীদের অন্তরে ভীতি সঞ্চার করব, কারণ তারা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করেছে যার কোনো প্রমাণ তিনি অবতীর্ণ করেননি। আর তাদের আশ্রয় হবে আগুন, এবং অত্যাচারীদের (জালিমদের) আবাসস্থল কতই না নিকৃষ্ট।


আয়াত – ১৫২ঃ

وَلَقَدۡ (ওয়া লাকাদ → আর অবশ্যই)
صَدَقَكُمُ (সাদাকাকুম → সত্য করেছেন তোমাদের সাথে)
اللّٰهُ (ল্লা-হু → আল্লাহ)
وَعۡدَهُۤ (ওয়া‘দাহূ → তাঁর প্রতিশ্রুতি)

إِذۡ تَحُسُّونَهُمۡ (ইযতাহুছছূনাহুম → যখন তোমরা তাদের হত্যা করছিলে)
بِإِذۡنِهِۦ (বিইযনিহী → তাঁর অনুমতিতে)
حَتَّىٰٓ (হাত্তা → অবশেষে)
إِذَا فَشِلۡتُمۡ (ইযাফাশিলতুম → যখন তোমরা দুর্বল হয়ে পড়লে)

وَتَنَازَعۡتُمۡ (ওয়াতানা-ঝা‘তুম → এবং পরস্পর বিরোধ করলে)
فِي الْأَمۡرِ (ফিল আমরি → নির্দেশের বিষয়ে)
وَعَصَيۡتُم (ওয়া‘আসাইতুম → এবং অবাধ্য হলে)
مِّنۢ بَعۡدِ (মিম বা‘দি → এরপর)
مَا أَرَىٰكُم (মাআরা-কুম → যা তিনি তোমাদের দেখালেন)
مَّا تُحِبُّونَ (মাতুহিববূনা → যা তোমরা ভালোবাস)

مِنكُم (মিনকুম → তোমাদের মধ্যে)
مَّن يُرِيدُ (মাইঁ ইউরীদু → কেউ চায়)
الدُّنۡيَا (দ্দুনইয়া → দুনিয়া)
وَمِنكُم (ওয়া মিনকুম → এবং তোমাদের মধ্যে)
مَّن يُرِيدُ (মাইঁ ইউরীদু → কেউ চায়)
الْآخِرَةَ (আ-খিরাতা → আখিরাত)

ثُمَّ صَرَفَكُمۡ (ছুম্মা সারাফাকুম → তারপর তিনি ফিরিয়ে দিলেন তোমাদের)
عَنۡهُمۡ (আনহুম → তাদের থেকে)
لِيَبۡتَلِيَكُمۡ (লিইয়াবতালিয়াকুম → যাতে তোমাদের পরীক্ষা করেন)

وَلَقَدۡ عَفَا (ওয়া লাকাদ ‘আফা → আর অবশ্যই তিনি ক্ষমা করেছেন)
عَنكُمۡ (আনকুম → তোমাদের)
وَاللّٰهُ (ওয়াল্লা-হু → আর আল্লাহ)
ذُو فَضۡلٍ (যূফাদলিন → অনুগ্রহের অধিকারী)
عَلَى الْمُؤۡمِنِينَ (আলাল মু’মিনীন → একনিষ্ঠ বিশ্বাসীদের উপর)

পূর্ণ বাংলা অর্থ:

আর অবশ্যই আল্লাহ তোমাদের সাথে তাঁর প্রতিশ্রুতি সত্য করেছেন, যখন তোমরা তাঁর অনুমতিতে তাদের হত্যা করছিলে। অবশেষে যখন তোমরা দুর্বল হয়ে পড়লে, নির্দেশের মতবিরোধ করলে এবং অবাধ্য হলে—এরপর তিনি তোমাদের তা দেখালেন যা তোমরা ভালোবাস। তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায় এবং কেউ পরকাল চায়। তারপর তিনি তোমাদের তাদের থেকে ফিরিয়ে দিলেন যাতে তোমাদের পরীক্ষা করেন। আর অবশ্যই তিনি তোমাদের ক্ষমা করেছেন। আর আল্লাহ একনিষ্ঠ বিশ্বাসীদের উপর অনুগ্রহশীল।


আয়াত – ১৫৩ঃ

إِذۡ (ইয → যখন)
تُصۡعِدُونَ (তুস‘ইদূন → তোমরা উপরে পলায়ন করছিলে)
وَلَا تَلۡوُونَ (ওয়া লা তালঊন → এবং কারও দিকে ফিরেও তাকাচ্ছিলে না)
عَلَىٰ أَحَدٍ (আলা আহাদিন → কারও প্রতি)

وَالرَّسُولُ (ওয়ার রাসূলু → আর রাসূল)
يَدۡعُوكُمۡ (ইয়াদ‘ঊকুম → তোমাদের ডাকছিলেন)
فِي أُخۡرَاكُمۡ (ফী উখরা-কুম → তোমাদের পেছন থেকে)

فَأَثَابَكُمۡ (ফাআছা-বাকুম → তারপর তোমাদের দিলেন)
غَمًّا (গাম্মান → দুঃখ)
بِغَمٍّ (বিগাম্মিন → দুঃখের সাথে)

لِكَيۡلَا (লিকাইলা → যাতে না)
تَحۡزَنُوا (তাহঝানূ → তোমরা দুঃখ কর)
عَلَىٰ مَا فَاتَكُمۡ (আলা মা-ফা-তাকুম → যা তোমাদের হারিয়েছে)
وَلَا مَا أَصَابَكُمۡ (ওয়া লা মা আসা-বাকুম → এবং যা তোমাদের আঘাত করেছে)

وَاللّٰهُ (ওয়াল্লা-হু → আর আল্লাহ)
خَبِيرٌ (খাবীরুন → অবগত)
بِمَا تَعۡمَلُونَ (বিমা তা‘মালূন → যা তোমরা কর)

পূর্ণ বাংলা অর্থ:

যখন তোমরা উর্ধ্বশ্বাসে ছুটছিলে এবং কারও দিকে ফিরেও তাকাচ্ছিলে না, তখন রাসূল তোমাদের পেছন থেকে ডাকছিলেন, তখন তিনি তোমাদেরকে বিপদের উপর বিপদ দিলেন যাতে তোমরা দুঃখিত না হও, যা তোমরা হারিয়েছ এবং যা তোমাদের আঘাত করেছে তার জন্য। আর আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে সম্পূর্ণ অবগত।


আয়াত – ১৫৪ঃ

ثُمَّ أَنزَلَ (ছুম্মা আনঝালা → তারপর নাযিল করলেন)
عَلَيْكُمۡ (আলাইকুম → তোমাদের উপর)
مِّنۢ بَعۡدِ (মিন বা‘দি → পরে)
الۡغَمِّ (আল গাম্মি → দুঃখ)
أَمَنَةً (আমানাতান → নিরাপত্তা)
نُّعَاسًا (নু‘আসান → তন্দ্রা)

يَغۡشَىٰ (ইয়াগশা → ঢেকে দেয়)
طَآئِفَةً مِّنكُمۡ (তাইফাতাম মিনকুম → তোমাদের একটি দলকে)

وَطَآئِفَةٌ (ওয়া তাইফাতুন → আর একটি দল)
قَدۡ أَهَمَّتۡهُمۡ (কাদ আহাম্মাতহুম → চিন্তায় ডুবিয়ে দেয়)
أَنفُسُهُمۡ (আনফুসুহুম → নিজেদের সত্তা)

يَظُنُّونَ (ইয়াজুন্নূনা → তারা ধারণা করে)
بِاللّٰهِ (বিল্লাহি → আল্লাহ সম্পর্কে)
غَيْرَ الْحَقِّ (গাইরাল হাক্কি → সত্য ছাড়া)
ظَنَّ (যান্না → ধারণা)
الۡجَاهِلِيَّةِ (আল জাহিলিয়্যাহ → অজ্ঞতার যুগের)

يَقُولُونَ (ইয়াকূলূনা → তারা বলে)
هَل لَّنَا (হাল লানা → আমাদের কি আছে)
مِنَ الْأَمۡرِ (মিনাল আমরি → এই বিষয়ের)
مِن شَيۡءٍ (মিন শাইইন → কোনো অংশ)

قُلۡ (কুল → বলো)
إِنَّ الْأَمۡرَ (ইন্নাল আমর → সব সিদ্ধান্ত)
كُلَّهُ (কুল্লাহু → পুরোটা)
لِلّٰهِ (লিল্লাহি → আল্লাহর জন্য)

يُخۡفُونَ (ইউখফূনা → তারা লুকায়)
فِي أَنفُسِهِمۡ (ফী আনফুসিহিম → নিজেদের মধ্যে)
مَا لَا يُبۡدُونَ لَكَ (মা লা ইউবদূনা লাকা → যা তোমাকে প্রকাশ করে না)

يَقُولُونَ (ইয়াকূলূনা → তারা বলে)
لَوۡ كَانَ (লাও কানা → যদি হতো)
لَنَا (লানা → আমাদের)
مِنَ الْأَمۡرِ (মিনাল আমরি → এই বিষয়ের)
شَيۡءٌ (শাইউন → কোনো অংশ)
مَّا قُتِلۡنَا (মা কুতিলনা → আমরা নিহত হতাম না)
هَٰهُنَا قُلۡ (হাহুনা কুল → এখানে বলো)
لَّوۡ كُنتُمۡ (লাও কুনতুম → যদি তোমরা থাকতে)
فِي بُيُوتِكُمۡ (ফী বুয়ূতিকুম → তোমাদের ঘরে)
لَبَرَزَ (লাবারাঝা → বের হয়ে যেত)
الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتۡلُ (ল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতল → যাদের উপর মৃত্যু নির্ধারিত ছিল)
إِلَىٰ مَضَاجِعِهِمۡ (ইলা মাদাজি‘হিম → তাদের নির্ধারিত স্থানে)

وَلِيَبۡتَلِيَ اللّٰهُ (ওয়া লিইয়াবতালিয়াল্লাহু → আর আল্লাহ পরীক্ষা করেন)
مَا فِي صُدُورِكُمۡ (মা ফী সুদূরিকুম → যা তোমাদের অন্তরে)
وَلِيُمَحِّصَ (ওয়া লিইউমাহহিসা → এবং পরিশুদ্ধ করেন)
مَا فِي قُلُوبِكُمۡ (মা ফী কুলূবিকুম → যা তোমাদের হৃদয়ে)

وَاللّٰهُ (ওয়াল্লাহু → আর আল্লাহ)
عَلِيمٌ (আলীমুন → সর্বজ্ঞ)
بِذَاتِ الصُّدُورِ (বিযাতিস সুদূর → অন্তরের গোপন বিষয় সম্পর্কে)

পূর্ণ বাংলা অর্থ:

তারপর তিনি বিপদের পরে তোমাদের উপর নিরাপত্তা ও তন্দ্রা নাযিল করলেন, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করল। আর আরেক দল নিজেদের নিয়ে চিন্তায় ছিল এবং আল্লাহ সম্পর্কে অজ্ঞতার যুগের মতো ভুল ধারণা করছিল। তারা বলছিল, “এই বিষয়ে আমাদের কি কোনো সিদ্ধান্ত আছে?” বলো, “সব সিদ্ধান্ত আল্লাহরই।” তারা নিজেদের মধ্যে এমন কথা লুকিয়ে রাখে যা তোমাকে প্রকাশ করে না। তারা বলে, “যদি আমাদের কোনো সিদ্ধান্ত থাকত, তবে আমরা এখানে নিহত হতাম না।” বলো, “যদি তোমরা ঘরে থাকতে তবুও যাদের মৃত্যু নির্ধারিত ছিল তারা তাদের স্থানে পৌঁছে যেত।” আর আল্লাহ তোমাদের অন্তর পরীক্ষা করেন এবং তোমাদের হৃদয় পরিশোধন করেন। আর আল্লাহ অন্তরের গোপন বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত।


আয়াত – ১৫৫ঃ

إِنَّ الَّذِينَ (ইন্না-ল্লাযীনা → নিশ্চয় যারা)
تَوَلَّوْا (তাওয়াল্লাও → পিছু হটেছিল)
مِنكُمۡ (মিনকুম → তোমাদের মধ্যে)
يَوْمَ (ইয়াওমা → যেদিন)
الۡتَقَى (আলতাকা → মুখোমুখি হয়েছিল)
الۡجَمْعَانِ (আল জাম‘আ-নি → দুই দল)

إِنَّمَا (ইন্নামা → কেবলই)
اسْتَزَلَّهُمُ (ইস্তাঝাল্লাহুমু → তাদের পদস্খলিত করেছে)
الشَّيْطَانُ (শাইতানু → কুমন্ত্রণাদাতা)
بِبَعْضِ (বিবা‘দি → কিছু কারণে)
مَا كَسَبُوا (মা কাসাবূ → যা তারা অর্জন করেছিল)

وَلَقَدۡ (ওয়া লাকাদ → আর নিশ্চয়)
عَفَا (‘আফা → ক্ষমা করেছেন)
اللّٰهُ (ল্লা-হু → আল্লাহ)
عَنْهُمۡ (আনহুম → তাদের)

إِنَّ اللّٰهَ (ইন্নাল্লা-হা → নিশ্চয় আল্লাহ)
غَفُورٌ (গাফূরুন → ক্ষমাশীল)
حَلِيمٌ (হালীমুন → সহনশীল)

পূর্ণ বাংলা অর্থ:

যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হয়েছিল সেই দিন তোমাদের মধ্য হতে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, তাদের কোন কৃতকর্মের জন্যে কুমন্ত্রণাদাতাই শয়তানই তাদের পদস্খলন ঘটিয়েছিল। আর অবশ্যই আল্লাহ তাদের ক্ষমা করেছেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।


আয়াত – ১৫৬ঃ

يَا أَيُّهَا الَّذِينَ (ইয়া আইয়্যুহাল্লাযীনা → হে যারা)
آمَنُوا (আমানূ → বিশ্বাসী)
لَا تَكُونُوا (লা তাকূনূ → তোমরা হয়ো না)
كَالَّذِينَ (কাল্লাযীনা → তাদের মতো যারা)
كَفَرُوا (কাফারূ → অস্বীকার করেছে)

وَقَالُوا (ওয়া কা-লূ → এবং তারা বলেছে)
لِإِخْوَانِهِمۡ (লিইখওয়ানিহিম → তাদের ভাইদের)
إِذَا (ইযা → যখন)
ضَرَبُوا (দারাবূ → সফরে বের হয়েছে)
فِي الْأَرْضِ (ফিল আরদি → পৃথিবীতে)
أَوۡ كَانُوا (আও কা-নূ → অথবা ছিল)
غُزًّى (গুঝঝা → যুদ্ধে)

لَوۡ (লাও → যদি)
كَانُوا (কা-নূ → তারা থাকত)
عِنۡدَنَا (ইনদানা → আমাদের কাছে)
مَا مَاتُوا (মা মা-তূ → তারা মরত না)
وَمَا قُتِلُوا (ওয়া মা কুতিলূ → এবং নিহত হতো না)

لِيَجۡعَلَ اللّٰهُ (লিইয়াজ‘আলাল্লাহু → যাতে আল্লাহ করেন)
ذَٰلِكَ (যা-লিকা → এটি)
حَسۡرَةً (হাসরাতান → আফসোস/অনুতাপ)
فِي قُلُوبِهِمۡ (ফী কুলূবিহিম → তাদের অন্তরে)

وَاللّٰهُ (ওয়াল্লাহু → আর আল্লাহ)
يُحۡيِي (ইউহয়ী → জীবন দেন)
وَيُمِيتُ (ওয়া ইউমীতু → মৃত্যু দেন)

وَاللّٰهُ (ওয়াল্লাহু → আর আল্লাহ)
بِمَا تَعۡمَلُونَ (বিমা তা‘মালূন → যা তোমরা কর)
بَصِيرٌ (বাসীরুন → দেখেন)

পূর্ণ বাংলা অর্থ:
হে বিশ্বাসীরা! তোমরা তাদের মতো হয়ো না যারা অস্বীকার করেছে এবং তাদের ভাইদের সম্পর্কে বলেছে, যখন তারা পৃথিবীতে সফরে বের হয় বা যুদ্ধরত থাকে—“যদি তারা আমাদের কাছে থাকত, তবে তারা মরত না এবং নিহতও হতো না।” এটি আল্লাহ তাদের অন্তরে অনুতাপ হিসেবে তৈরি করেন। আর আল্লাহ জীবন দেন এবং মৃত্যু দেন। আর তোমরা যে কর্মই কর, আল্লাহ তা দেখেন।


আয়াত – ১৫৭ঃ

وَلَئِنۡ (ওয়ালাইন → আর যদি)
قُتِلۡتُمۡ (কুতিলতুম → তোমরা নিহত হও)
فِي سَبِيلِ اللّٰهِ (ফী সাবীলিল্লা-হি → আল্লাহর পথে)
أَوۡ (আও → অথবা)
مُتُّمۡ (মুততুম → তোমরা মারা যাও)

لَمَغۡفِرَةٌ (লামাগফিরাতুন → অবশ্যই ক্ষমা)
مِّنَ اللّٰهِ (মিনাল্লা-হি → আল্লাহর পক্ষ থেকে)
وَرَحۡمَةٌ (ওয়া রাহমাতুন → এবং দয়া)
خَيۡرٌ (খাইরুন → উত্তম)
مِّمَّا (মিম্মা → যা থেকে)
يَجۡمَعُونَ (ইয়াজমা‘ঊন → তারা জমা করে)

পূর্ণ বাংলা অর্থ:

আর যদি তোমরা আল্লাহর পথে নিহত হও অথবা মারা যাও, তবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও দয়া, তাদের সব কিছু থেকে উত্তম যা তারা জমা করে।


আয়াত – ১৫৮ঃ

وَلَئِنۡ (ওয়ালাইন → আর যদি)
مُتُّمۡ (মুততুম → তোমরা মারা যাও)
أَوۡ (আও → অথবা)
قُتِلۡتُمۡ (কুতিলতুম → তোমরা নিহত হও)

لَإِلَى اللّٰهِ (লা ইলাল্লা-হি → অবশ্যই আল্লাহর দিকে)
تُحۡشَرُونَ (তুহশারূন → তোমাদের একত্রিত করা হবে)

পূর্ণ বাংলা অর্থ:
আর যদি তোমরা মারা যাও বা নিহত হও, তবে অবশ্যই তোমাদের আল্লাহর কাছেই একত্রিত করা হবে।


আয়াত – ১৫৯ঃ

فَبِمَا (ফাবিমা → কারণ)
رَحۡمَةٍ (রাহমাতিন → দয়া)
مِّنَ اللّٰهِ (মিনাল্লা-হি → আল্লাহর পক্ষ থেকে)
لِنۡتَ (লিনতা → তুমি কোমল হয়েছ)
لَهُمۡ (লাহুম → তাদের জন্য)
وَلَوۡ (ওয়ালাও → আর যদি)
كُنتَ (কুনতা → তুমি হতে)
فَظًّا (ফাজ্জান → কঠোর স্বভাবের)
غَلِيظَ (গালীজা → কঠিন)
الۡقَلۡبِ (আল কালবি → হৃদয়ের)
لَانفَضُّوا (লানফাদ্দূ → তারা সরে যেত)
مِنۡ حَوۡلِكَ (মিন হাওলিকা → তোমার চারপাশ থেকে)
فَاعۡفُ (ফা‘ফু → ক্ষমা কর)
عَنۡهُمۡ (আনহুম → তাদের)
وَاسۡتَغۡفِرۡ (ওয়াসতাগফির → ক্ষমা চাও)
لَهُمۡ (লাহুম → তাদের জন্য)
وَشَاوِرۡهُمۡ (ওয়া শাওরহুম → তাদের সাথে পরামর্শ কর)
فِي الۡأَمۡرِ (ফিল আমরি → কাজে)
فَإِذَا (ফাইযা → যখন)
عَزَمۡتَ (আযামতা → তুমি সিদ্ধান্ত নাও)
فَتَوَكَّلۡ (ফাতাওয়াক্কাল → ভরসা কর)
عَلَى اللّٰهِ (আলাল্লা-হি → আল্লাহর উপর)
إِنَّ اللّٰهَ (ইন্নাল্লা-হা → নিশ্চয় আল্লাহ)
يُحِبُّ (ইউহিব্বু → ভালোবাসেন)
الۡمُتَوَكِّلِينَ (আল মুতাওয়াক্কিলীন → ভরসাকারীদের)

পূর্ণ বাংলা অর্থ:

আল্লাহর দয়ার কারণেই তুমি তাদের প্রতি কোমল হয়েছ। যদি তুমি কঠোর স্বভাবের এবং কঠিন হৃদয়ের হতে, তবে তারা তোমার চারপাশ থেকে সরে যেত। তাই তুমি তাদের ক্ষমা কর, তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং কাজে তাদের সাথে পরামর্শ কর। তারপর যখন তুমি সিদ্ধান্ত নাও, আল্লাহর উপর ভরসা কর। নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন।


আয়াত – ১৬০ঃ

إِنۡ (ইন → যদি)
يَنصُرۡكُمُ (ইয়ানসুরকুমু → তোমাদের সাহায্য করেন)
اللّٰهُ (ল্লা-হু → আল্লাহ)
فَلَا (ফালা → তাহলে নেই)
غَالِبَ (গালিবা → বিজয়ী)
لَكُمۡ (লাকুম → তোমাদের উপর)
وَإِنۡ (ওয়া ইন → আর যদি)
يَخۡذُلۡكُمۡ (ইয়াখযুলকুম → তিনি তোমাদের ছেড়ে দেন)
فَمَن (ফামান → কে)
ذَاالَّذِي (যাল্লাযী → সেই যে)
يَنصُرُكُم (ইয়ানসুরুকুম → তোমাদের সাহায্য করবে)
مِّنۢ (মিন → থেকে)
بَعۡدِهِ (বা‘দিহী → তাঁর পরে)
وَعَلَى (ওয়া আলা → আর উপর)
اللّٰهِ (ল্লা-হি → আল্লাহর)
فَلۡيَتَوَكَّلِ (ফালইয়াতাওয়াক্কালি → ভরসা করুক)
الۡمُؤۡمِنُونَ (আল মু’মিনূন → খাটি বিশ্বাসীরা)

পূর্ণ বাংলা অর্থ:

যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর যদি তিনি তোমাদের ছেড়ে দেন, তবে তাঁর পরে কে আছে যে তোমাদের সাহায্য করতে পারবে? আর খাটি বিশ্বাসীরা যেন কেবল আল্লাহর উপরই ভরসা করে।


আয়াত – ১৬১ঃ

وَمَا (ওয়া মা → এবং না)
كَانَ (কা-না → ছিল)
لِنَبِيٍّ (লিনাবিয়্যিন → কোনো নবীর জন্য)
أَن (আন → যে)
يَغُلَّ (ইয়াগুল্লা → অন্যায়ভাবে গোপন করা)
وَمَن (ওয়া মান → আর যে কেউ)
يَغْلُلۡ (ইয়াগলুল → অন্যায়ভাবে গোপন করে)
يَأْتِ (ইয়া’তি → সে আসবে)
بِمَا (বিমা → যা)
غَلَّ (গাল্লা → সে অন্যায়ভাবে গোপন করেছে)
يَوْمَ (ইয়াওমা → দিনে)
الۡقِيَامَةِ (আল কিয়ামাহ → কিয়ামতের)
ثُمَّ (ছুম্মা → তারপর)
تُوَفَّىٰ (তুওয়াফফা → পূর্ণ প্রতিদান দেওয়া হবে)
كُلُّ (কুল্লু → প্রতিটি)
نَفْسٍ (নাফসিন → আত্মা)
مَّا (মা → যা)
كَسَبَتْ (কাসাবাত → অর্জন করেছে)
وَهُمۡ (ওয়া হুম → এবং তারা)
لَا (লা → না)
يُظْلَمُونَ (ইউজলামূন → অন্যায়/জুলুম করা হবে)

পূর্ণ বাংলা অর্থ:

আর কোনো নবীর জন্য অন্যায়ভাবে গোপন (খিয়ানত) করা শোভনীয় নয়। আর যে কেউ অন্যায়ভাবে গোপন করবে, সে কিয়ামতের দিনে যা অন্যায়ভাবে গোপন করেছে তা নিয়ে আসবে। তারপর প্রত্যেক আত্মাকে তার উপার্জনের পূর্ণ প্রতিদান দেওয়া হবে এবং তাদের উপর কোনো অন্যায় করা হবে না।


আয়াত – ১৬২ঃ

أَفَمَنِ (আফামানি → তবে কি যে)
اتَّبَعَ (ইত্তাবা‘আ → অনুসরণ করেছে)
رِضۡوَانَ (রিদওয়ানা → সন্তুষ্টি)
اللّٰهِ (ল্লা-হি → আল্লাহর)
كَمَنۡ (কামান → তার মতো কি)
بَآءَ (বা-আ → ফিরে এসেছে)
بِسَخَطٍ (বিসাখাতিন → ক্রোধ নিয়ে)
مِّنَ اللّٰهِ (মিনাল্লা-হি → আল্লাহর পক্ষ থেকে)
وَمَأۡوَاهُ (ওয়া মা’ওয়া-হু → তার আশ্রয়স্থল)
جَهَنَّمُ (জাহান্নামু → অত্যন্ত গভীর ও ভয়ংকর শাস্তির স্থান / চূড়ান্ত কষ্টের আবাস)
وَبِئۡسَ (ওয়া বি’ছা → কতই না খারাপ)
الۡمَصِيرُ (আল মাসীর → গন্তব্য)

পূর্ণ বাংলা অর্থ:

যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে, সে কি সেই ব্যক্তির সমান, যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে এসেছে? আর অত্যন্ত গভীর ও ভয়ংকর শাস্তির স্থান (জাহান্নাম) তার আশ্রয়স্থল —এবং তা কতই না খারাপ আবাসস্থল।


আয়াত – ১৬৩ঃ

هُمۡ (হুম → তারা)
دَرَجَاتٌ (দারাজাতুন → বিভিন্ন মর্যাদার )
عِنۡدَ (ইনদা → কাছে)
اللّٰهِ (ল্লা-হি → আল্লাহর)
وَاللّٰهُ (ওয়াল্লা-হু → আর আল্লাহ)
بَصِيرٌ (বাসীরুন → দেখেন)
بِمَا (বিমা → যা)
يَعۡمَلُونَ (ইয়া‘মালূন → তারা করে)

পূর্ণ বাংলা অর্থ:

আল্লাহর নিকট তারা বিভিন্ন মর্যাদার, আর আল্লাহ দেখেন যা কিছু তারা করে।


আয়াত – ১৬৪ঃ

لَقَدۡ (লাকাদ → অবশ্যই)
مَنَّ اللّٰهُ (মন্না-ল্লাহু → আল্লাহ অনুগ্রহ করেছেন)
عَلَى (আলা → উপর)
الۡمُؤۡمِنِينَ (আল মু’মিনীন → খাটি বিশ্বাসীদের)
إِذۡ (ইয → যখন)
بَعَثَ (বা‘আছা → প্রেরণ করেছেন)
فِيهِمۡ (ফীহিম → তাদের মধ্যে)
رَسُولًا (রসূলান → একজন রাসূল)
مِّنۡ (মিন → থেকে)
أَنفُسِهِمۡ (আনফুসিহিম → তাদের মধ্য থেকেই)
يَتۡلُوۡ (ইয়াতলূ → তেলাওয়াত করেন)
عَلَيۡهِمۡ (আলাইহিম → তাদের উপর)
آيَاتِهِ (আয়াতিহী → তাঁর আয়াতসমূহ)
وَيُزَكِّيهِمۡ (ওয়া ইউযাক্কীহিম → তাদের পরিশুদ্ধ করেন)
وَيُعَلِّمُهُمُ (ওয়া ইউ‘আল্লিমুহুম → তাদের শিক্ষা দেন)
الۡكِتَابَ (আল কিতাবা → কিতাব)
وَالۡحِكۡمَةَ (ওয়াল হিকমাহ → জ্ঞান)
وَإِنۡ (ওয়া ইন → যদিও)
كَانُوا (কা-নূ → তারা ছিল)
مِنۡ قَبۡلُ (মিন কাবলু → আগে)
لَفِي (লাফী → অবশ্যই ছিল)
ضَلَالٍ (দালালিন → পথভ্রষ্টতা)
مُّبِينٍ (মুবীন → স্পষ্ট)

পূর্ণ বাংলা অর্থ:

নিশ্চয় আল্লাহ খাঁটি বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতসমূহ তেলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন, যদিও তারা আগে স্পষ্ট পথভ্রষ্টতায় ছিল।


আয়াত – ১৬৫ঃ

أَوَلَمَّا أَصَابَتۡكُمۡ (আওয়ালাম্মা আসাবাতকুম → এবং যখন তোমাদের উপর এসেছে)
مُّصِيبَةٌ قَدۡ (মুসীবাতুন কাদ → একটি বিপদ নিশ্চয়ই)
أَصَبۡتُمۡ مِّثۡلَيۡهَا (আসাবতুম মিছলাইহা → তোমরা তার সমপরিমাণ দিয়েছিলে)
قُلۡتُمۡ أَنَّىٰ (কুলতুম আন্না → তোমরা বলেছিলে কোথা থেকে)
هَٰذَا قُلۡ (হাযা কুল → এটা বলো)
هُوَ مِنۡ (হুয়া মিন → এটি থেকে)
عِندِ أَنفُسِكُمۡ (ইনদি আনফুসিকুম → তোমাদের নিজেদের থেকেই)
إِنَّ اللّٰهَ (ইন্নাল্লা-হা → নিশ্চয় আল্লাহ)
عَلَىٰ كُلِّ (আলা কুল্লি → সবকিছুর উপর)
شَيۡءٍ قَدِيرٌ (শাইইন কাদীর → সর্বশক্তিমান)

পূর্ণ বাংলা অর্থ:

আর যখন তোমাদের উপর একটি বিপদ আসে, অথচ তোমরা এর আগে তার দ্বিগুণ বিপদ শত্রুদের উপর ঘটিয়েছিলে, তখন তোমরা বলেছিলে—এটা কোথা থেকে এসেছে? বলো—এটা তোমাদের নিজেদের পক্ষ থেকেই এসেছে। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।


আয়াত – ১৬৬ঃ

وَمَا (ওয়া মা → এবং যা)
أَصَابَكُمۡ (আসাবাকুম → তোমাদের উপর এসেছে)
يَوۡمَ (ইয়াওমা → যেদিন)
الۡتَقَى (আলতাকা → মুখোমুখি হয়েছিল)
الۡجَمۡعَانِ (আল জাম‘আনি → দুই দল)
فَبِإِذۡنِ (ফাবিইযনি → আল্লাহর অনুমতিতে)
اللّٰهِ (ল্লা-হি → আল্লাহর)
وَلِيَعۡلَمَ (ওয়া লিইয়া‘লামা → এবং যেন তিনি জানেন)
الۡمُؤۡمِنِينَ (আল মু’মিনীন → খাঁটি বিশ্বাসীদের)

পূর্ণ বাংলা অর্থ:

আর যেদিন দুই দল মুখোমুখি হয়েছিল, সেদিন তোমাদের উপর যা ঘটেছিল তা আল্লাহর অনুমতিতেই হয়েছিল—এবং যাতে তিনি খাঁটি বিশ্বাসীদের প্রকাশ করে দেন।


আয়াত – ১৬৭ঃ

وَلِيَعۡلَمَ (ওয়া লিইয়া‘লামা → এবং যাতে তিনি জানেন)
الَّذِينَ (আল্লাযীনা → যারা)
نَافَقُوا (না-ফাকূ → দ্বিমুখী আচরণ করা / ভেতরে এক, বাইরে আরেক হওয়া)
وَقِيلَ (ওয়া ক্বীলা → এবং বলা হয়েছিল)
لَهُمۡ (লাহুম → তাদেরকে)
تَعَالَوۡا (তা‘আলাও → আসো)
قَاتِلُوا (কা-তিলূ → যুদ্ধ কর)
فِي سَبِيلِ (ফী সাবীলি → আল্লাহর পথে)
اللّٰهِ (আল্লাহি → আল্লাহর)
أَوِ (আউ → অথবা)
ادۡفَعُوا (ইদফা‘ঊ → প্রতিরোধ কর)
قَالُوا (কা-লূ → তারা বলল)
لَوۡ (লাও → যদি)
نَعۡلَمُ (না‘লামু → আমরা জানি)
قِتَالًا (কিতালান → যুদ্ধ)
لَّاتَّبَعۡنَاكُمۡ (লাত্তাবা‘না-কুম → আমরা তোমাদের অনুসরণ করতাম)
هُمۡ (হুম → তারা)
لِلۡكُفۡرِ (লিল কুফরি → অবিশ্বাসের দিকে)
يَوۡمَئِذٍ (ইয়াওমাইযিন → সেদিন)
أَقۡرَبُ (আকরাবু → বেশি নিকটবর্তী)
مِنۡهُمۡ (মিনহুম → তাদের থেকে)
لِلۡإِيمَانِ (লিল ঈমানি → বিশ্বাসের চেয়ে)
يَقُولُونَ (ইয়াকূলূনা → তারা বলে)
بِأَفۡوَاهِهِمۡ (বিআফওয়াহিহিম → তাদের মুখে)
مَّا (মা → যা)
لَيۡسَ (লাইসা → নেই)
فِي قُلُوبِهِمۡ (ফী কুলূবিহিম → তাদের হৃদয়ে)
وَاللّٰهُ (ওয়াল্লা-হু → আর আল্লাহ)
أَعۡلَمُ (আ‘লামু → সবচেয়ে ভালো জানেন)
بِمَا (বিমা → যা)
يَكۡتُمُونَ (ইয়াকতুমূন → তারা গোপন করে)

পূর্ণ বাংলা অর্থ:

এবং যাতে তিনি দ্বিমুখী আচরণকারীকে জানেন। তাদেরকে বলা হয়েছিল—এসো, আল্লাহর পথে যুদ্ধ কর অথবা প্রতিরোধ কর। তারা বলল—যদি আমরা যুদ্ধ জানতাম, তবে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম। তারা সেদিন বিশ্বাসর চেয়ে অবিশ্বাসের অধিক নিকটবর্তী ছিল। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। আর আল্লাহ ভালোভাবে জানেন যা তারা গোপন করে।


আয়াত – ১৬৮ঃ

اَلَّذِينَ (আল্লাযীনা → যারা)
قَالُوا (কা-লূ → বলেছিল)
لِإِخۡوَانِهِمۡ (লিইখওয়ানিহিম → তাদের ভাইদের)
وَقَعَدُوا (ওয়া কা‘আদূ → এবং বসে ছিল)
لَوۡ (লাও → যদি)
أَطَاعُونَا (আতা‘ঊনা → তারা আমাদের মানত)
مَا قُتِلُوا (মা কুতিলূ → তারা নিহত হতো না)
قُلۡ (কুল → বলো)
فَادۡرَءُوا (ফাদরাঊ → প্রতিরোধ কর)
عَنۡ أَنفُسِكُمُ (আন আনফুসিকুমু → নিজেদের থেকে)
الۡمَوۡتَ (আল মাওতা → মৃত্যু)
إِنۡ كُنتُمۡ (ইন কুনতুম → যদি তোমরা হও)
صَادِقِينَ (সাদিকীন → সত্যবাদী)

পূর্ণ বাংলা অর্থ:
যারা তাদের ভাইদের সম্পর্কে বসে বসে বলেছিল—যদি তারা আমাদের কথা মানত, তবে তারা নিহত হতো না। বলো—তোমরা যদি সত্যবাদী হও, তবে নিজেদের থেকে মৃত্যুকে প্রতিরোধ করো।


আয়াত – ১৬৯ঃ

وَلَا (ওয়া লা → এবং না)
تَحۡسَبَنَّ (তাহসাবান্না → তুমি কখনো মনে করো না)
الَّذِينَ (আল্লাযীনা → যারা)
قُتِلُوا (কুতিলূ → নিহত হয়েছে)
فِي سَبِيلِ (ফী সাবীলি → আল্লাহর পথে)
اللّٰهِ (আল্লাহি → আল্লাহর)
أَمۡوَاتًا (আমওয়াতান → মৃত)
بَلۡ (বাল → বরং)
أَحۡيَاءٌ (আহইয়াউ → জীবিত)
عِنۡدَ (ইনদা → কাছে)
رَبِّهِمۡ (রাব্বিহিম → তাদের প্রতিপালকের)
يُرۡزَقُونَ (ইউরযাকূন → তারা রিজিকপ্রাপ্ত হচ্ছে)

পূর্ণ বাংলা অর্থ:

আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং তারা তাদের প্রতিপালকের কাছে জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে।

আয়াত – ১৭০ঃ

فَرِحِينَ (ফারিহীনা → আনন্দিত হয়ে)
بِمَا (বিমা → যা কিছু)
آتَاهُمُ (আ-তা-হুমু → তাদের দিয়েছেন)
اللّٰهُ (ল্লা-হু → আল্লাহ)
مِنۡ فَضۡلِهِ (মিন ফাদলিহী → তাঁর অনুগ্রহ থেকে)
وَيَسۡتَبۡشِرُونَ (ওয়া ইয়াস্তাবশিরূনা → এবং তারা আনন্দিত হয়)
بِالَّذِينَ (বিল্লাযীনা → যারা)
لَمۡ يَلۡحَقُوا (লাম ইয়ালহাকূ → এখনো পৌঁছায়নি)
بِهِمۡ (বিহিম → তাদের সাথে)
مِّنۡ خَلۡفِهِمۡ (মিন খালফিহিম → তাদের পেছনে)
أَلَّا (আল-লা → নেই)
خَوۡفٌ (খাওফুন → কোনো ভয়)
عَلَيۡهِمۡ (আলাইহিম → তাদের উপর)
وَلَا هُمۡ (ওয়া লা হুম → এবং তারা না)
يَحۡزَنُونَ (ইয়াহযানূন → দুঃখিত হবে)

পূর্ণ বাংলা অর্থ:

আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন তাতে তারা আনন্দিত। এবং তাদের পেছনে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, তারা তাদের সম্পর্কে আনন্দ প্রকাশ করে—যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।


আয়াত – ১৭১ঃ

يَسۡتَبۡشِرُونَ (ইয়াস্তাবশিরূনা → তারা আনন্দিত হয়)
بِنِعۡمَةٍ (বিনি‘মাতিন → অনুগ্রহের কারণে)
مِّنَ اللّٰهِ (মিনাল্লা-হি → আল্লাহর পক্ষ থেকে)
وَفَضۡلٍ (ওয়া ফাদলিন → এবং অনুগ্রহ)
وَأَنَّ (ওয়া আন্না → এবং নিশ্চয়)
اللّٰهَ (ল্লা-হা → আল্লাহ)
لَا يُضِيعُ (লা ইউদী‘উ → নষ্ট করেন না)
أَجۡرَ (আজরা → প্রতিদান)
الۡمُؤۡمِنِينَ (আল মু’মিনীন → খাঁটি বিশ্বাসীদের)

পূর্ণ বাংলা অর্থ:

তারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ও দয়ায় আনন্দিত হয়, এবং নিশ্চয় যে, আল্লাহ খাঁটি বিশ্বাসীদের প্রতিদান কখনো নষ্ট করেন না।


আয়াত – ১৭২ঃ

اَلَّذِينَ (আল্লাযীনা → যারা)
اسۡتَجَابُوا (ইস্তাজা-বূ → সাড়া দিয়েছে)
لِلّٰهِ (আল্লা-হি → আল্লাহর)
وَالرَّسُولِ (ওয়া রসূলি → এবং রাসূলের)
مِنۡ بَعۡدِ (মিন বা‘দি → পরে)
مَا (মা → যখন)
أَصَابَهُمُ (আসাবাহুমু → তাদের উপর এসেছে)
الۡقَرۡحُ (আল কারহু → ক্ষত/যন্ত্রণা)
لِلَّذِينَ (লিল্লাযীনা → তাদের জন্য যারা)
أَحۡسَنُوا (আহসানূ → ভালো কাজ করেছে)
مِنۡهُمۡ (মিনহুম → তাদের মধ্যে)
وَاتَّقَوۡا (ওয়া তাত্তাকাও → এবং খোদাভীরুতা অবলম্বন করেছে)
أَجۡرٌ (আজরুন → প্রতিদান)
عَظِيمٌ (আজীম → মহা)

পূর্ণ বাংলা অর্থ:
যারা আঘাত পাওয়ার পরও আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দিয়েছে—তাদের মধ্যে যারা সৎকর্ম করেছে এবং আল্লাহভীতি অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে মহা প্রতিদান।


আয়াত – ১৭৩ঃ

اَلَّذِينَ (আল্লাযীনা → যারা)
قَالَ (কা-লা → বলেছিল)
لَهُمُ (লাহুমু → তাদেরকে)
النَّاسُ (আন্না-সু → লোকেরা)
إِنَّ (ইন্না → নিশ্চয়)
النَّاسَ (আন্না-সা → লোকেরা)
قَدۡ (কাদ → ইতিমধ্যে)
جَمَعُوا (জামা‘ঊ → একত্র হয়েছে)
لَكُمۡ (লাকুম → তোমাদের বিরুদ্ধে)
فَاخۡشَوۡهُمۡ (ফাখশাওহুম → তাদের ভয় কর)
فَزَادَهُمۡ (ফাঝা-দাহুম → তাদের বাড়িয়ে দিল)
إِيمَانًا (ঈমানান → বিশ্বাস)
وَقَالُوا (ওয়া কা-লূ → এবং তারা বলল)
حَسۡبُنَا (হাসবুনা → আমাদের জন্য যথেষ্ট)
اللّٰهُ (ল্লা-হু → আল্লাহ)
وَنِعۡمَ (ওয়া নিমা → কতই না উত্তম)
الۡوَكِيلُ (আল ওয়াকীল → প্রতিনিধি/দায়িত্বশীল তত্ত্বাবধায়ক / ভরসাস্থল)

পূর্ণ বাংলা অর্থ:
যাদেরকে লোকেরা বলেছিল—নিশ্চয়ই লোকেরা তোমাদের বিরুদ্ধে একত্র হয়েছে, তাই তোমরা তাদের ভয় করো—এতে তাদের বিশ্বাস আরও বৃদ্ধি পেল, এবং তারা বলল: “আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম দায়িত্বশীল তত্ত্বাবধায়ক।”


আয়াত – ১৭৪ঃ

فَانۡقَلَبُوا (ফানকালাবূ → তারা ফিরে এলো)
بِنِعۡمَةٍ (বিনি‘মাতিন → অনুগ্রহ নিয়ে)
مِّنَ اللّٰهِ (মিনাল্লা-হি → আল্লাহর পক্ষ থেকে)
وَفَضۡلٍ (ওয়া ফাদলিন → এবং অনুগ্রহ)
لَّمۡ يَمۡسَسۡهُمۡ (লাম ইয়ামসাসহুম → তাদের স্পর্শ করেনি)
سُوۡءٌ (সূউন → কোনো ক্ষতি)
وَاتَّبَعُوا (ওয়া ইত্তাবা‘ঊ → এবং তারা অনুসরণ করল)
رِضۡوَانَ (রিদওয়ানা → সন্তুষ্টি)
اللّٰهِ (আল্লাহি → আল্লাহর)
وَاللّٰهُ (ওয়াল্লাহু → আর আল্লাহ)
ذُو (যূ → অধিকারী)
فَضۡلٍ (ফাদলিন → অনুগ্রহ)
عَظِيمٍ (আজীম → মহা)

পূর্ণ বাংলা অর্থ:

অতঃপর তারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ও দয়া নিয়ে ফিরে এসেছে, কোনো ক্ষতিও তাদের স্পর্শ করেনি। এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে। আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।


আয়াত – ১৭৫ঃ

إِنَّمَا (ইন্নামা → নিশ্চয়ই)
ذَٰلِكُمُ (যা-লিকুমু → এটাই)
الشَّيۡطَانُ (আশ-শাইতানু → কুমন্ত্রণাদাতা)
يُخَوِّفُ (ইউখাওয়িফু → ভয় দেখায়)
أَوۡلِيَاءَهُ (আওলিয়া-আহু → তার অনুসারীদের)
فَلَا (ফালা → অতএব না)
تَخَافُوهُمۡ (তাখা-ফূহুম → তাদের ভয় করো)
وَخَافُونِ (ওয়া খা-ফূনি → বরং আমাকে ভয় করো)
إِنۡ (ইন → যদি)
كُنتُمۡ (কুনতুম → তোমরা হও)
مُّؤۡمِنِينَ (মু’মিনীন → খাঁটি বিশ্বাসী)

পূর্ণ বাংলা অর্থ:

নিশ্চয়ই এটি কুমন্ত্রণাদাতা (শয়তান), যে তার অনুসারীদের ভয় দেখায়। অতএব তোমরা তাদের ভয় করো না, বরং আমাকে ভয় করো—যদি তোমরা খাঁটি বিশ্বাসী হয়ে থাকো।