সূরা আল ফাতিহা (الفاتحة) | সূচনা
মাক্কী সুরা মোট আয়াতঃ ৬
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
بِسْمِ -বি’ইসমি = (নাম দ্বারা / সহ শুরু)
اللَّهِ – আল্লাহ = (সর্বশক্তিমান সত্তা)
الرَّحْمٰنِ – আর রহমান = (সীমাহীন/পরম করুণাময়)
الرَّحِيمِ – আর রহিম = (অসীম দয়ালু)
পূর্ণ অর্থ:
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু।
আয়াত-১:
اَلۡحَمۡدُ – আলহামদু = (সকল প্রশংসা)
لِلَّهِ – লিল্লাহি = (সেই সত্তার জন্য)
رَبِّ – রব্বি (পালনকর্তা/পরিচালনাকারী)
الۡعٰلَمِیۡنَ – ‘আ-লামীন = (সমগ্র সৃষ্টিজগত)
পূর্ণ আয়াতের অর্থ:
সকল প্রশংসা সেই সত্তার জন্য, যিনি সমগ্র সৃষ্টিজগতের পালনকারী/পরিচালনাকারী।
আয়াত- ২:
الرَّحۡمٰنِ – আর-রহমান = (সীমাহীন/পরম করুণাময়)
الرَّحِیۡمِ – আর-রহিম = (অসীম দয়ালু)
পূর্ণ আয়াতের অর্থ:
সীমাহীন করুণাময় এবং অসীম দয়ালু।
আয়াত-৩:
مٰلِکِ – মালিকি = (পূর্ণ কর্তৃত্বের অধিকারী)
یَوۡمِ – ইয়াওম = (সময়ের পর্যায় = ইহকালের সময় ও পরকালের সময়। যেমন: দুনিয়াতে ইয়াওম বলতে দিন (নাহার ≈ ১২ ঘন্টা) ও রাত (লাইল ≈ ১২ ঘন্টা) সময়ের পর্যায় অর্থাৎ ১ ইয়াওম= ২৪ ঘন্টা বুঝায়)
الدِّیۡنِ – দ্বীন = (বিধান/ধর্ম/জীবণব্যবস্থা)
পূর্ণ আয়াতের অর্থ:
সময়ের পর্যায়ের (ইহকাল ও পরকালের) বিধানের পূর্ণ কর্তৃত্বের অধিকারী (মালিক)।
আয়াত–৪:
اِيَّاكَ – ইয়্যা-কা = (কেবল আপনারই)
نَعۡبُدُ – না’বুদু= (আমরা আনুগত্য করি)
وَ – ওয়া = (এবং)
اِیَّاکَ – ইয়্যা’কা = (কেবল আপনারই)
نَسۡتَعِیۡنُ – নাছতা‘ঈন= (আমরা সহায়তা চাই)
পূর্ণ আয়াতের অর্থ:
আমরা কেবল আপনারই আনুগত্য করি এবং কেবল আপনার কাছেই সাহায্য চাই।
আয়াত-৫:
اهْدِنَا – ইহদিনা = (আমাদের পরিচালিত করুন)
الصِّرَاطَ – ছিরা-ত্বা =(পথ)
الْمُسْتَقِيمَ – আল’মুছতাকীম = (সরল ও সঠিক)
পূর্ণ আয়াতের অর্থ:
আমাদের সরল ও সঠিক পথে পরিচালিত করুন।
আয়াত-৬:
صِرَاطَ – সিরাতা = (সেই পথ)
الَّذِينَ – আললাজিনা = (যাদের)
اَنۡعَمۡتَ – আন’আমতা = (অনুগ্রহ করেছেন)
عَلَيْهِمْ – আলাইহিম = (তাদের প্রতি)
غَيْرِ – গাইরি – (বাদে/ছাড়া)
الۡمَغۡضُوۡبِ – মাগদূবি = (রাগান্বিত/ক্রোধের শিকার/অসন্তোষপ্রাপ্ত)
عَلَيْهِمْ – আলাইহিম = (তাদের দিকে)
وَلَا – ওয়া লা = (এবং নয়)
الضَّالِّينَ – দল্লিন = (দিশেহারা/পথভ্রষ্টরা)
পূর্ণ আয়াতের অর্থ:
সেই পথ, যাদের প্রতি অনুগ্রহ করেছেন, তাদের দিকে নয় যারা ক্রোধের শিকার এবং দিশেহারা/পথভ্রষ্ট।
