সূরা আল বাকারা (البقرة) | গাভী
মাদানী সুরা          মোট আয়াতঃ ২৮৬


আয়াত: ৭৬

وَاِذَا (ওয়া ইযা → এবং যখন)
لَقُوا (লাকু → তারা সাক্ষাৎ করে)
الَّذِينَ (আল্লাযীনা → যারা)
اٰمَنُوا (আমানূ → বিশ্বাস করেছে)
قَالُوا (ক্বালূ → তারা বলে)
اٰمَنَّا (আমান্না → আমরা বিশ্বাস করেছি)
وَاِذَا (ওয়া ইযা → আর যখন)
خَلَا (খালা → একান্তে হয়)
بَعْضُهُمْ (বা‘দুহুম → তাদের কেউ কেউ)
اِلَىٰ (ইলা → দিকে)
بَعْضٍ (বা‘দ্বিন → অন্যদের)
قَالُوا (ক্বালূ → তারা বলে)
اَتُحَدِّثُونَهُمْ (আতুহাদ্দিছূনাহুম → তোমরা কি তাদেরকে বলো)
بِمَا (বিমা → যা সম্পর্কে)
فَتَحَ (ফাতাহা → উন্মুক্ত করেছেন/প্রকাশ করেছেন)
اللَّهُ (আল্লাহ → সর্বশক্তিমান সত্তা)
عَلَيْكُمْ (আলাইকম → তোমাদের উপর)
لِيُحَاجُّوكُمْ (লিয়ুহাজ্জূকুম → যেন তারা তর্ক করে তোমাদের সাথে)
بِهِ (বিহি → তা নিয়ে)
عِنْدَ (ইন্দা → নিকট)
رَبِّكُمْ (রব্বিকুম → তোমাদের প্রতিপালকের)
اَفَلَا (আফালা → তবে কি না)
تَعْقِلُونَ (তা‘ক্বিলূন → তোমরা বুদ্ধি প্রয়োগ করো)

পূর্ণ বাংলা অর্থ:
আর যখন তারা বিশ্বাসীদের সাথে সাক্ষাৎ করে, তারা বলে “আমরা বিশ্বাস করেছি।” আর যখন তারা একান্তে নিজেদের মধ্যে মিলিত হয়, তখন তারা বলে, “তোমরা কি তাদেরকে সে বিষয় জানাও, যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করেছেন—যাতে তারা তা নিয়ে তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের বিরুদ্ধে তর্ক করে? তবে কি তোমরা অনুধাবন করো না?”


আয়াত : ৭৭

اَوَلَا  (আওয়ালা → তবে কি না)
يَعْلَمُونَ (ইয়া‘লামূন → তারা জানে)
اَنَّ (আন্না → যে)
اللَّهَ (আল্লাহ → সৃষ্টিকর্তা)
يَعْلَمُ (ইয়া‘লামু → জানেন)
مَا (মা → যা)
يُسِرُّونَ (ইউসিররুন) → তারা গোপন করে)
وَمَا (ওয়ামা → এবং যা)
يُعْلِنُونَ (ইউ‘লিনূন → তারা প্রকাশ করে)

পূর্ণ বাংলা অর্থ:
তারা কি জানে না যে, যা তারা গোপন রাখে কিংবা প্রকাশ করে আল্লাহ্ তা জানেন ?


আয়াত: ৭৮

وَمِنْهُمْ (ওয়া মিনহুম → এবং তাদের মধ্যে)
اُمِّيُّونَ (উম্মিয়্যূন → অশিক্ষিত/কিতাব সম্বন্ধে কোন জ্ঞান নেই)
لَا (লা → না)
يَعْلَمُونَ (ইয়া‘লামূন → জানে)
الْكِتَابَ (আল-কিতাব → বিধানগ্রন্থ)
اِلَّا (ইল্লা → ছাড়া)
اَمَانِيَّ (আমা-নিয়্যা→ কল্পনা/ইচ্ছা)
وَاِنْ (ওয়া ইন → আর তারা তো)
هُمْ (হুম → তারা)
اِلَّا (ইল্লা → ছাড়া)
يَظُنُّونَ (ইয়াযুন্নূন → অনুমান করে/অমূলক ধারনা করে)

পূর্ণ বাংলা অর্থ:
আর তাদের মধ্যে এমন অশিক্ষিত লোকও আছে, যারা বিধানগ্রন্থ সম্পর্কে কিছুই জানে না—শুধু কল্পনা ছাড়া; তারা শুধু অমূলক ধারনাই পোষণ করে।


আয়াত: ৭৯

فَوَيْلٌ (ফাওয়াইলুন → ধ্বংস/দুর্ভোগ)
لِلَّذِينَ (লিল্লাযীনা → তাদের জন্য যারা)
يَكْتُبُونَ (ইয়াকতুবূন → লিখে)
الْكِتَابَ (আল-কিতাব → বিধানগ্রন্থ)
بِاَيْدِيهِمْ (বিআয়দীহিম → নিজেদের হাতে)
ثُمَّ (ছুম্মা → তারপর)
يَقُولُونَ (ইয়াকুলূনা → বলে)
هَذَا (হাযা → এটি)
مِنْ (মিন → থেকে)
عِنْدِ (ইন্দি → আমার নিকট হতে)
اللَّهِ (আল্লাহ → সৃষ্টিকর্তার)
لِيَشْتَرُوا (লিয়াশতারূ → যাতে তারা ক্রয় করে)
بِهِ (বিহি → এর মাধ্যমে)
ثَمَنًا (ছামানান → মূল্য)
قَلِيلًا (ক্বলীলান → অল্প)
فَوَيْلٌ (ফাওয়াইলুন → ধ্বংস)
لَهُمْ (লাহুম → তাদের জন্য)
مِمَّا (মিম্মা → যা কারণে)
كَتَبَتْ (কাতাবাত → লিখেছে)
اَيْدِيهِمْ (আয়দীহিম → তাদের হাতসমূহ)
وَوَيْلٌ (ওয়া ওয়াইলুন → এবং ধ্বংস)
لَهُمْ (লাহুম → তাদের জন্য)
مِمَّا (মিম্মা → যা কারণে)
يَكْسِبُونَ (ইয়াকসিবূন → তারা উপার্জন করে)

পূর্ণ বাংলা অর্থ:
অতএব ধ্বংস তাদের জন্য, যারা নিজেদের হাতে বিধানগ্রন্থ লিখে তারপর বলে, “এটি আল্লাহর পক্ষ থেকে”—যাতে তারা এর বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে। ধ্বংস তাদের জন্য তাদের হাত যা লিখেছে তার কারণে, এবং ধ্বংস তাদের জন্য যা তারা উপার্জন করে তার কারণে।


আয়াত: ৮০

وَقَالُوا (ওয়া ক্বালূ → এবং তারা বলল)
لَنْ (লান → কখনোই না)
تَمَسَّنَا (তামাস্সানা → স্পর্শ করবে আমাদের)
النَّارُ (আন-নারু → আগুন/শাস্তি)
اِلَّا (ইল্লা → ছাড়া)
اَيَّامًا (আইয়্যামান → কয়েক দিন)
مَعْدُودَةً (মা‘দূদাতান → গণনাকৃত/নির্দিষ্ট)
قُلْ ( ‍কূল → বলো)
اَتَّخَذْتُمْ (আত্তাখাযতুম → তোমরা কি গ্রহণ করেছ)
عِنْدَ (ইন্দা → নিকট)
اللَّهِ (আল্লাহ → সৃষ্টিকর্তার)
عَهْدًا (আহদান → অঙ্গীকার/প্রতিশ্রুতি)
فَلَنْ (ফালান → তবে কখনোই না)
يُخْلِفَ (ইুখলিফা → ভঙ্গ করবেন)
اللَّهُ (আল্লাহ → সৃষ্টিকর্তা)
عَهْدَهُ (আহদাহু → তাঁর অঙ্গীকার)
اَمْ (আম → নাকি)
تَقُولُونَ (তাক্বকুলূন → তোমরা বলো)
عَلَى (আলা → সম্পর্কে)
اللَّهِ (আল্লাহ → সৃষ্টিকর্তার)
مَا (মা → যা)
لَا (লা → না)
تَعْلَمُونَ (তা‘লামূন → তোমরা জানো)

পূর্ণ বাংলা অর্থ:
তারা বলে, “আগুন আমাদের স্পর্শ করবে না—কেবল নির্দিষ্ট কয়েক দিন ছাড়া।” বলো, “তোমরা কি আল্লাহর নিকট হতে গ্রহণ করেছ কোন প্রতিশ্রুতি? তবে কখনোই আল্লাহ্ তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। নাকি তোমরা আল্লাহ্ সম্পর্কে এমন কথা বলছ যা তোমরা জানো না?”


আয়াত: ৮১

بَلٰی (বালা → হ্যাঁ, অবশ্যই)
مَنْ (মান → যে)
كَسَبَ (কাসাবা → অর্জন করে)
سَيِّئَةً (সাইয়্যিআতান → মন্দ কাজ)
وَاَحَاطَتْ (ওয়া আহাত্বাত → ঘিরে ফেলে)
بِهِ (বিহি → তাকে)
خَطِيئَتُهُ (খতীয়াতুহু → তার পাপ)
فَأُولَٰئِكَ (ফাউলা’ইকা → তারাই)
أَصْحَابُ (আসহাবু → সঙ্গী/অধিবাসী)
النَّارِ (আন-নারি → আগুনের)
هُمْ (হুম → তারা)
فِيهَا (ফীহা → তাতে)
خَالِدُونَ (খালিদূন → স্থায়ীভাবে অবস্থানকারী)

পূর্ণ বাংলা অর্থ:
হ্যাঁ, যে মন্দ কাজ অর্জন করে এবং তার পাপ তাকে ঘিরে ফেলে—তারা আগুনের অধিবাসী; তারা তাতে স্থায়ীভাবে থাকবে।


আয়াত: ৮২

وَالَّذِينَ (ওয়াল্লাযীনা → আর যারা)
آمَنُوا (আমানূ → বিশ্বাস করেছে)
وَعَمِلُوا (ওয়া ‘আমিলূ → এবং কাজ করেছে)
الصَّالِحَاتِ (আস-স্বালিহাতি → সৎকর্মসমূহ)
اُولٰٓئِکَ (উলা’ইকা → তারাই)
آصْحَابُ (আসহাবু → অধিবাসী)
الْجَنَّةِ (আল-জান্নাহ → উদ্যান/জান্নাত)
هُمْ (হুম → তারা)
فِيهَا (ফীহা → তাতে)
خَالِدُونَ (খালিদূন → স্থায়ীভাবে অবস্থানকারী)

পূর্ণ বাংলা অর্থ:
আর যারা বিশ্বাস করেছে এবং সৎকর্ম করেছে—তারাই উদ্যানের অধিবাসী; তারা তাতে স্থায়ীভাবে থাকবে।


আয়াত: ৮৩

وَاِذْ (ওয়া ইয → স্মরণ করো যখন)
آخَذْنَا (আখাযনা → আমরা গ্রহণ করেছিলাম)
مِيثَاقَ (মীসাক্বা → অঙ্গীকার)
بَنِي (বনী → সন্তানগণ)
اِسْرَائِيلَ (ইসরাঈল → ইসরাঈলের)
لَا (লা → না)
تَعْبُدُونَ (তা‘বুদূন → তোমরা উপাসনা করবে)
اِلَّا (ইল্লা → ছাড়া)
اللَّهَ (আল্লাহ → সৃষ্টিকর্তা)
وَبِالْوَالِدَيْنِ (ওয়াবিল-ওয়ালিদাইনি → এবং পিতা-মাতার সাথে)
اِحْسَانًا (ইহসানান → উত্তম আচরণ)
وَذِي (ওয়া যী → এবং অধিকারী)
الْقُرْبَىٰ (আল-কুরবা → নিকটাত্মীয়)
وَالْيَتَامَىٰ (ওয়াল-ইয়াতামা → এতিমগণ)
وَالْمَسَاكِينِ (ওয়াল-মাসাকীন → অভাবগ্রস্তগণ)
وَقُولُوا (ওয়া কুলূ → এবং বলো)
لِلنَّاسِ (লিন্নাস → মানুষের প্রতি)
حُسْنًا (হুসনা → উত্তম কথা)
وَاٰقِيمُوا (ওয়া আক্বীমূ → প্রতিষ্ঠা করো)
الصَّلَاةَ (আস-সালাত → সংযোগ/যোগাযোগ)
وَآتُوا (ওয়া আতূ → প্রদান করো)
الزَّكَاةَ (আয-যাকাত → পরিশুদ্ধিতা)
ثُمَّ (ছুম্মা → তারপর)
تَوَلَّيْتُمْ (তাওয়াল্লাইতুম → তোমরা মুখ ফিরিয়েছিলে)
اِلَّا (ইল্লা → ছাড়া)
قَلِيلًا (ক্বলীলান → অল্প)
مِنْكُمْ (মিনকুম → তোমাদের মধ্যে থেকে)
وَاَنْتُمْ (ওয়া আন্তুম → অথচ তোমরা)
مُعْرِضُونَ (মু‘রিদূন → বিমুখ)

পূর্ণ বাংলা অর্থ:
স্মরণ করো, যখন আমরা ইসরাঈলের সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম—তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না; পিতা-মাতা, নিকটাত্মীয়, এতিম ও অভাবগ্রস্তদের সাথে উত্তম আচরণ করবে; মানুষের সাথে উত্তম কথা বলবে; সংযোগ প্রতিষ্ঠা করবে এবং পরিশুদ্ধিতা অর্জন করবে। তারপর তোমরা অল্প কয়েকজন ছাড়া মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা ছিলে উপেক্ষাকারী।


আয়াত: ৮৪

وَاِذْ (ওয়া ইয → স্মরণ করো যখন)
اَخَذْنَا (আখাযনা → আমরা গ্রহণ করেছিলাম)
مِيثَاقَكُمْ (মীসাক্বাকুম → তোমাদের অঙ্গীকার)
لَا (লা → না)
تَسْفِكُونَ (তাসফিকূন → তোমরা প্রবাহিত করবে)
دِمَاءَكُمْ (দিমা’আকুম → তোমাদের রক্ত)
وَلَا (ওয়ালা → এবং না)
تُخْرِجُونَ (তুখরিজূন → বের করে দেবে)
اَنْفُسَكُمْ (আনফুসাকুম → নিজেদেরকে)
مِنْ (মিন → থেকে)
دِيَارِكُمْ (দিয়ারিকুম → তোমাদের গৃহসমূহ)
ثُمَّ (ছুম্মা → তারপর)
أَقْرَرْتُمْ (আক্বরারতুম → তোমরা স্বীকার করেছিলে)
وَاَنْتُمْ (ওয়া আন্তুম → এবং তোমরা)
تَشْهَدُونَ (তাশহাদূন → সাক্ষ্য দিচ্ছিলে)

পূর্ণ বাংলা অর্থ:
স্মরণ করো, যখন আমরা তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম—তোমরা নিজেদের রক্ত প্রবাহিত করবে না এবং নিজেদেরকে গৃহ থেকে বের করে দেবে না। তারপর তোমরা স্বীকার করেছিলে এবং তোমরা সাক্ষ্য দিয়েছিলে।


আয়াত: ৮৫

ثُمَّ (ছুম্মা → তারপর)
اَنْتُمْ (আন্তুম → তোমরাই)
هَٰؤُلَاءِ (হাউলা’ই → এরা)
تَقْتُلُونَ (তাক্বতুলূন → হত্যা করছ)
اَنْفُسَكُمْ (আনফুসাকুম → নিজেদেরকে)
وَتُخْرِجُونَ (ওয়া তুখরিজূন → এবং বের করে দিচ্ছ)
فَرِيقًا (ফারীক্বান → একদল)
مِنْكُمْ (মিনকুম → তোমাদের মধ্য থেকে)
مِنْ (মিন → থেকে)
دِيَارِهِمْ (দিয়ারিহিম → তাদের গৃহসমূহ)
تَظَاهَرُونَ (তাযাহারূন → সহযোগিতা করছ)
عَلَيْهِمْ (আলাইহিম → তাদের বিরুদ্ধে)
بِالۡاِثۡمِ  (বিল-ইছমি → অপরাধে)
وَالْعُدْوَانِ (ওয়াল-উদ্বান → সীমালঙ্ঘনে)
وَاِنْ (ওয়া ইন → আর যদি)
یَّاۡتُوۡکُمۡ (ইয়াতূকুম → তারা আসে তোমাদের কাছে)
اُسَارَىٰ (উসারা → বন্দী অবস্থায়)
تُفَادُوهُمْ (তুফাদূহুম → মুক্তিপণ দিয়ে ছাড়াও)
وَهُوَ (ওয়া হুয়া → অথচ তা)
مُحَرَّمٌ (মুহাররামুন → নিষিদ্ধ)
عَلَيْكُمْ (আলাইকম → তোমাদের জন্য)
اِخْرَاجُهُمْ (ইখরাজুহুম → তাদের বের করে দেওয়া)
اَفَتُؤْمِنُونَ (আফাতু’মিনূন → তবে কি তোমরা বিশ্বাস করো)
بِبَعْضِ (বিবা‘দ্বি → কিছু অংশে)
الْكِتَابِ (আল-কিতাব → বিধানগ্রন্থের)
وَتَكْفُرُونَ (ওয়া তাকফুরূন → এবং অস্বীকার করো)
بِبَعْضٍ (বিবা‘দ্বিন → অন্য অংশে)
فَمَا (ফামা → তবে কী)
جَزَاءُ (জাযা’উ → প্রতিফল)
مَنْ (মান → যে)
يَفْعَلُ (ইয়াফ‘আলূ → করে)
ذَٰلِكَ (যালিকা → তা)
مِنْكُمْ (মিনকুম → তোমাদের মধ্যে থেকে)
اِلَّا (ইল্লা → ছাড়া)
خِزْيٌ (খিজইউন → লাঞ্ছনা)
فِي (ফী → মধ্যে)
الْحَيَاةِ (আল-হায়াতি → জীবন)
الدُّنْيَا (আদ-দুনিয়া → দুনিয়ার)
وَيَوْمَ (ওয়া ইয়াওমা → এবং দিনে)
الْقِيَامَةِ (আল-ক্বিয়ামাহ → দাঁড়ানোর দিন/পুনরুত্থান)
يُرَدُّونَ (ইউরাদ্দূন → ফিরিয়ে নেওয়া হবে)
اِلَىٰ (ইলা → দিকে)
اَشَدِّ (আশাদ্দি → কঠোরতম)
الْعَذَابِ (আল-আযাব → শাস্তি)
وَمَا (ওয়ামা → আর না)
اللَّهُ (আল্লাহ → সৃষ্টিকর্তা)
بِغَافِلٍ (বিগাফিলিন → অমনোযোগী)
عَمَّا (আম্মা → যা সম্পর্কে)
تَعْمَلُونَ (তা‘মালূন → তোমরা করো)

পূর্ণ বাংলা অর্থ:
তারপর তোমরাই তারা—নিজেদের হত্যা করছ এবং তোমাদের একদলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ; তাদের বিরুদ্ধে অপরাধ ও সীমালঙ্ঘনে সহযোগিতা করছ। আর তারা যদি বন্দী হয়ে তোমাদের কাছে আসে, তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে নাও- অথচ তাদের বের করে দেওয়াই তোমাদের জন্য নিষিদ্ধ ছিল। তবে কি তোমরা বিধানগ্রন্থের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশ অস্বীকার করো? তোমাদের মধ্যে যে এমন করে, তার প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া আর কী? আর পরকালের (কিয়ামত) দিনে তাদেরকে কঠোরতম শাস্তির দিকে ফিরিয়ে নেওয়া হবে। তোমরা যা করো, আল্লাহ সে বিষয়ে বেখবর নন।


আয়াত: ৮৬

اُولَٰئِكَ (উলা’ইকা → তারাই)
الَّذِينَ (আল্লাযীনা → যারা)
اشْتَرَوُا (ইশতারাও → ক্রয় করেছে/বেছে নিয়েছে)
الْحَيَاةَ (আল-হায়াত → জীবন)
الدُّنْيَا (আদ-দুনিয়া → দুনিয়ার)
بِالْآخِرَةِ (বিল-আখিরাহ → পরকালের বিনিময়ে)
فَلَا (ফালা → সুতরাং না)
يُخَفَّفُ (ইুখাফ্ফাফু → হালকা করা হবে)
عَنْهُمُ (আনহুম → তাদের থেকে)
الْعَذَابُ (আল-আযাব → শাস্তি)
وَلَا (ওয়ালা → এবং না)
هُمْ (হুম → তারা)
یُنۡصَرُوۡنَ  (ইউনস্বরূন → সাহায্যপ্রাপ্ত হবে)

পূর্ণ বাংলা অর্থ:
তারাই তারা, যারা দুনিয়ার জীবনকে পরকালের বিনিময়ে বেছে নিয়েছে। ফলে তাদের শাস্তি হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।


আয়াত: ৮৭

وَلَقَدْ (ওয়া লাক্বাদ → এবং নিশ্চয়ই)
آتَيْنَا (আতাইনা → আমরা দিয়েছিলাম)
مُوسَى (মূসা → মূসাকে)
الْكِتَابَ (আল-কিতাব → বিধানগ্রন্থ)
وَقَفَّيْنَا (ওয়া ক্বাফ্‌ফাইনা → এবং পরপর প্রেরণ করেছি)
مِنْ (মিন → পরে)
بَعْدِهِ (বা‘দিহি → তার পরে)
بِالرُّسُلِ (বির-রুসুল → রসূলগণকে)
وَآتَيْنَا (ওয়া আতাইনা → এবং আমরা দিয়েছিলাম)
عِيسَى (ঈসা → ঈসাকে)
ابْنَ (ইবনা → পুত্র)
مَرْيَمَ (মারইয়াম → মারইয়ামের)
الْبَيِّنَاتِ (আল-বাইয়িনাত → সুস্পষ্ট প্রমাণসমূহ)
وَاَيَّدْنَاهُ (ওয়া আইয়্যাদনাহু → এবং আমরা শক্তি দিয়েছিলাম তাকে)
بِرُوحِ (বিরূহি → আদেশ দ্বারা)
الْقُدُسِ (আল-কুদুস → পবিত্রতার)
اَفَكُلَّمَا (আফাকুল্লামা → তবে কি যখনই)
جَاءَكُمْ (জা’আকুম → তোমাদের কাছে এলো)
رَسُولٌ (রাসূলুন → একজন রসূল)
بِمَا (বিমা → যা নিয়ে)
لَا (লা → না)
تَهْوَى (তাহওয়া → প্রবৃত্তি চায়)
اَنْفُسُكُمُ (আনফুসুকুম → তোমাদের মন)
اسْتَكْبَرْتُمْ (ইস্তাকবারতুম → তোমরা অহংকার করেছিলে)
فَفَرِيقًا (ফাফারীক্বান → ফলে একদলকে)
كَذَّبْتُمْ (কায্যাবতুম → মিথ্যা বলেছিলে)
وَفَرِيقًا (ওয়া ফারীক্বান → আরেকদলকে)
تَقْتُلُونَ (তাক্বতুলূন → হত্যা করো)

পূর্ণ বাংলা অর্থ:
নিশ্চয়ই আমি মূসাকে বিধানগ্রন্থ দিয়েছিলাম এবং তার পরে ধারাবাহিকভাবে রসূলগণকে প্রেরণ করেছি। মারইয়ামের পুত্র ঈসাকে সুস্পষ্ট প্রমাণসমূহ দিয়েছি এবং পবিত্র আল্লাহর আদেশ দ্বারা তাকে শক্তিশালী করেছি। তবে কি যখনই কোনো রসূল তোমাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মন চায়নি, তখন তোমরা অহংকার করেছ—একদলকে মিথ্যা বলেছ এবং একদলকে হত্যা করেছ?


আয়াত: ৮৮

وَقَالُوا (ওয়া ক্বালূ → এবং তারা বলল)
قُلُوبُنَا (কুলূবুনা → আমাদের হৃদয়সমূহ)
غُلْفٌ (গুল্ফুন → আবৃত/আবদ্ধ)
بَلْ (বাল → বরং)
لَعَنَهُمُ (লা‘আনাহুম → অভিশাপ দিয়েছেন তাদেরকে)
اللَّهُ (আল্লাহ → সৃষ্টিকর্তা)
بِكُفْرِهِمْ (বিকুফরিহিম → তাদের অস্বীকারের কারণে)
فَقَلِيلًا (ফাক্বলীলান → ফলে অল্পই)
مَا (মা → যা)
يُؤْمِنُونَ (ইউ’মিনূন → তারা বিশ্বাস করে)

পূর্ণ বাংলা অর্থ:
তারা বলে, “আমাদের হৃদয় আবৃত।” বরং আল্লাহ তাদের অস্বীকারের কারণে তাদেরকে অভিশাপ দিয়েছেন। ফলে তারা অল্পই বিশ্বাস করে।


আয়াত: ৮৯

وَلَمَّا (ওয়া লাম্মা → এবং যখন)
جَاءَهُمْ (জা’আহুম → তাদের কাছে এলো)
كِتَابٌ (কিতাবুন → একটি গ্রন্থ)
مِنْ (মিন → থেকে)
عِنْدِ (ইন্দি → নিকট হতে)
اللَّهِ (আল্লাহ → সৃষ্টিকর্তার)
مُصَدِّقٌ (মুসাদ্দিকুন → সত্যায়নকারী)
لِمَا (লিমা → যা)
مَعَهُمْ (মা‘আহুম → তাদের কাছে ছিল)
وَكَانُوا (ওয়া কানূ → আর তারা ছিল)
مِنْ (মিন → পূর্বে)
قَبْلُ (ক্বাবলু → আগে)
يَسْتَفْتِحُونَ (ইয়াছতাফতিহূন → বিজয় কামনা করত)
عَلَى (আলা → বিরুদ্ধে)
الَّذِينَ (আল্লাযীনা → যারা)
كَفَرُوا (কাফারূ → অবিশ্বাস করেছিল)
فَلَمَّا (ফালাম্মা → কিন্তু যখন)
جَاءَهُمْ (জা’আহুম → তাদের কাছে এলো)
مَا (মা → যা)
عَرَفُوا (আ‘রাফূ → তারা চিনেছিল)
كَفَرُوا (কাফারূ → অস্বীকার করল)
بِهِ (বিহি → তা)
فَلَعْنَةُ (ফালা‘নাতু → অভিশাপ)
اللَّهِ (আল্লাহ → সৃষ্টিকর্তার)
عَلَى (আলা → উপর)
الْكَافِرِينَ (আল-কাফিরীন → অবিশ্বাসীদের)

পূর্ণ বাংলা অর্থ:
আর যখন তাদের কাছে আল্লাহর নিকট থেকে একটি গ্রন্থ এলো—যা তাদের কাছে থাকা গ্রন্থকে সত্যায়নকারী—আর তারা পূর্বে অবিশ্বাসীদের বিরুদ্ধে বিজয় কামনা করত; কিন্তু যখন তাদের কাছে এমন কিছু এলো যা তারা চিনেছিল, তখন তারা তা অস্বীকার করল। সুতরাং অবিশ্বাসীদের উপর সৃষ্টিকর্তার অভিশাপ।


আয়াত: ৯০

بِئْسَمَا (বিস’মা → নিকৃষ্ট যা)
اشْتَرَوْا (ইশতারাও → তারা বেছে নিয়েছে)
بِهِ (বিহি → এর মাধ্যমে)
اَنْفُسَهُمْ (আনফুসাহুম → নিজেদেরকে)
اَنْ (আন → যে)
يَكْفُرُوا (ইয়াকফুরূ → অস্বীকার করে)
بِمَا (বিমা → যা)
اَنْزَلَ (আনযালা → অবতীর্ণ করেছেন)
اللَّهُ (আল্লাহ → সৃষ্টিকর্তা)
بَغْيًا (বাগইয়ান → হিংসাবশত)
اَنْ (আন → যে)
يُنَزِّلَ (ইউনায্জিলা → নাযিল করেন)
اللَّهُ (আল্লাহ → সৃষ্টিকর্তা)
مِنْ (মিন → থেকে)
فَضْلِهِ (ফাদ্বলিহি → তাঁর অনুগ্রহ)
عَلَى (আলা → উপর)
مَنْ (মান → যাকে)
يَشَاءُ (ইয়াশা’উ → ইচ্ছা করেন)
مِنْ (মিন → মধ্যে থেকে)
عِبَادِهِ (ইবাদিহি → তাঁর বান্দাদের)
فَبَاءُوا (ফাবা’উ → ফলে তারা প্রত্যাবর্তন করল)
بِغَضَبٍ (বিগাদ্বাবিন → ক্রোধ নিয়ে)
عَلَى (আলা → উপর)
غَضَبٍ (গাদ্বাবিন → আরেক ক্রোধ)
وَلِلْكَافِرِينَ (ওয়ালিল-কাফিরীন → এবং অবিশ্বাসীদের জন্য)
عَذَابٌ (আযাবুন → শাস্তি)
مُهِينٌ (মুহীনুন → লাঞ্ছনাকর)

পূর্ণ বাংলা অর্থ:
নিকৃষ্ট যা তারা নিজেদের জন্য বেছে নিয়েছে—আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা শুধু হিংসার কারণে অস্বীকার করা, তিনি তাঁর অনুগ্রহ যাকে ইচ্ছা তাঁর বান্দাদের মধ্যে নাযিল করেন। ফলে তারা ক্রোধের উপর ক্রোধ নিয়ে ফিরেছে। আর অবিশ্বাসীদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।


আয়াত: ৯১

وَإِذَا (ওয়া ইযা → এবং যখন)
قِيلَ (ক্বীলা → বলা হয়)
لَهُمْ (লাহুম → তাদেরকে)
آمِنُوا (আমিনূ → বিশ্বাস করো)
بِمَا (বিমা → যা)
اَنْزَلَ (আনযালা → অবতীর্ণ করেছেন)
اللَّهُ (আল্লাহ → সৃষ্টিকর্তা)
قَالُوا (ক্বালূ → তারা বলে)
نُؤْمِنُ (নু’মিনূ → আমরা বিশ্বাস করি)
بِمَا (বিমা → যা)
اُنْزِلَ (উনযিলা → অবতীর্ণ হয়েছে)
عَلَيْنَا (আলাইনা → আমাদের উপর)
وَيَكْفُرُونَ (ওয়া ইয়াকফুরূন → এবং অস্বীকার করে)
بِمَا (বিমা → যা)
وَرَاءَهُ (ওয়ারাআহু → তারপূর্বের)
وَهُوَ (ওয়া হুয়া → অথচ তা)
الْحَقُّ (আল-হাক্বকু→ সত্য)
مُصَدِّقًا (মুসাদ্দিকান → সত্যায়নকারী)
لِمَا (লিমা → যা)
مَعَهُمْ (মা‘আহুম → তাদের কাছে আছে)
قُلْ (কূল → বলো)
فَلِمَ (ফালিমা → তবে কেন)
تَقْتُلُونَ (তাক্বতুলূন → হত্যা করেছিলে)
أَنْبِيَاءَ (আম্বিয়া’আ → নবীগণকে)
اللَّهِ (আল্লাহ → সৃষ্টিকর্তার)
مِنْ (মিন → পূর্বে)
قَبْلُ (ক্বাবলু → আগে)
اِنْ (ইন → যদি)
كُنْتُمْ (কুনতুম → তোমরা হয়ে থাকো)
مُؤْمِنِينَ (মু’মিনীন → দৃঢ় বিশ্বাসী)

পূর্ণ বাংলা অর্থ:
আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ্ যা অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো’, তারা বলে, ‘আমরা আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করি।’ অথচ তা ব্যতীত সব কিছুই তারা প্রত্যাখ্যান করে, যদিও তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সত্যায়নকারী। বল, যদি তোমরা একনিষ্ঠ বিশ্বাসী হতে তবে কেন তোমরা পূর্বে আল্লাহর নবীগণকে হত্যা করেছিলে ?’


আয়াত: ৯২

وَلَقَدْ (ওয়া লাক্বাদ → এবং নিশ্চয়ই)
جَاءَكُمْ (জা’আকুম → তোমাদের কাছে এসেছিল)
مُوسَىٰ (মূসা → মূসা)
بِالْبَيِّنَاتِ (বিল-বাইয়িনাত → সুস্পষ্ট প্রমাণসমূহ নিয়ে)
ثُمَّ (ছুম্মা → তারপর)
اتَّخَذْتُمُ (ইত্তাখাযতুম → তোমরা গ্রহণ করেছিলে)
الْعِجْلَ (আল-‘ইজলা → বাছুরকে)
مِنْ (মিন → পরে)
بَعْدِهِ (বা‘দিহি → তার পর)
وَاَنْتُمْ (ওয়া আন্তুম → অথচ তোমরা)
ظَالِمُونَ (জালিমূন → সীমালঙ্ঘনকারী)

পূর্ণ বাংলা অর্থ:
নিশ্চয়ই মূসা তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন; তারপরেও তোমরা বাছুরকে গ্রহণ করেছিলে, অথচ তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী।


আয়াত: ৯৩

وَاِذْ (ওয়া ইয → স্মরণ করো যখন)
اَخَذْنَا (আখাযনা → আমরা গ্রহণ করেছিলাম)
مِيثَاقَكُمْ (মীসাক্বাকুম → তোমাদের অঙ্গীকার)
وَرَفَعْنَا (ওয়া রাফা‘না → এবং আমরা উত্তোলন করেছিলাম)
فَوْقَكُمُ (ফাওক্বাকুম → তোমাদের উপর)
الطُّورَ (আত-তূরা → তূরা (তাওরাতের ভার)
خُذُوا (খুযূ → গ্রহণ করো)
مَا (মা → যা)
آتَيْنَاكُمْ (আতাইনাকুম → আমরা তোমাদের দিয়েছি)
بِقُوَّةٍ (বিকুওয়াতিন → দৃঢ়ভাবে)
وَاسْمَعُوا (ওয়াসমা‘উ → এবং শুনো)
قَالُوا (ক্বালূ → তারা বলল)
سَمِعْنَا (সামি‘না → আমরা শুনেছি)
وَعَصَيْنَا (ওয়া ‘আসাইনা → এবং আমরা অবাধ্য হয়েছি)
وَاُشْرِبُوا (ওয়া উশরিবূ → প্রবেশ করানো হয়েছিল)
فِي (ফী → মধ্যে)
قُلُوبِهِمُ (ক্বুলূবিহিম → তাদের হৃদয়ে)
الْعِجْلَ (আল-‘ইজলা → বাছুরের ভালোবাসা)
بِكُفْرِهِمْ (বিকুফরিহিম → তাদের অস্বীকারের কারণে)
قُلْ (কুল → বলো)
بِئْسَمَا (বিস’মা → নিকৃষ্ট যা)
یَاۡمُرُكُمْ (ইয়া’মুরুকুম → নির্দেশ দেয় তোমাদেরকে)
بِهِ (বিহি → তা)
اِيمَانُكُمْ (ঈমানুকুম → তোমাদের বিশ্বাস)
اِنْ (ইন → যদি)
كُنْتُمْ (কুনতুম → তোমরা হয়ে থাকো)
مُّؤۡمِنِیۡنَ (মু’মিনীন → দৃঢ় বিশ্বাসী)

পূর্ণ বাংলা অর্থ:
স্মরণ করো, যখন আমরা তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপর তূর উত্তোলন করেছিলাম (তাওরাতের ভার অর্পণ)। যা দিয়েছি তা শক্ত করে ধরো এবং শুনো।” তারা বলল, “আমরা শুনেছি এবং অবাধ্য হয়েছি।” তাদের অস্বীকারের কারণে তাদের হৃদয়ে বাছুরের ভালোবাসা প্রবেশ করানো হয়েছিল। বলো, “যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হয়ে থাকো, তবে তোমাদের বিশ্বাস তোমাদেরকে যে নির্দেশ দেয় তা কতই না নিকৃষ্ট!”


আয়াত: ৯৪

قُلْ (কুল → বলো)
اِنْ (ইন → যদি)
كَانَتْ (কানাত → হয়ে থাকে)
لَكُمُ (লাকুম → তোমাদের জন্য)
الدَّارُ (আদ-দারু → আবাস)
الْآخِرَةُ (আল-আখিরাহ → পরকাল)
عِنْدَ (ইন্দা → নিকট)
اللَّهِ (আল্লাহ → সৃষ্টিকর্তার)
خَالِصَةً (খালিসাতান → একান্তভাবে)
مِنْ (মিন → ছাড়া)
دُونِ (দূনি → ব্যতীত)
النَّاسِ (আন-নাস → মানুষ)
فَتَمَنَّوُا (ফাতামান্নাও → তবে কামনা করো)
الْمَوْتَ (আল-মাওত → মৃত্যু)
اِنْ (ইন → যদি)
كُنْتُمْ (কুনতুম → তোমরা হয়ে থাকো)
صَادِقِينَ (স্বাদিক্বীন → সত্যবাদী)

পূর্ণ বাংলা অর্থ:
বলো, “যদি পরকালের আবাস আল্লাহর নিকট একান্তভাবে শুধু তোমাদের জন্যই হয়ে থাকে, অন্য মানুষ ব্যতীত—তবে মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও।”


আয়াত: ৯৫

وَلَنْ (ওয়ালান → আর কখনোই না)
يَتَمَنَّوْهُ (ইয়াতামান্নাওহু → তারা তা কামনা করবে)
اَبَدًا (আবাদান → কখনোই)
بِمَا (বিমা → যা কারণে)
قَدَّمَتْ (ক্বাদ্দামাত → অগ্রে পাঠিয়েছে)
اَيْدِيهِمْ (আয়দীহিম → তাদের হাতসমূহ)
وَاللَّهُ (ওয়াল্লাহু → আর সৃষ্টিকর্তা)
عَلِيمٌ (আলীমুন → সর্বজ্ঞ)
بِالظَّالِمِينَ (বিজ-জালিমীন → সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে)

পূর্ণ বাংলা অর্থ:
তারা কখনোই তা কামনা করবে না, তাদের হাত যা আগে পাঠিয়েছে তার কারণে। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে সর্বজ্ঞ।


আয়াত: ৯৬

وَلَتَجِدَنَّهُمْ (ওয়া লাতাজিদান্নাহুম → নিশ্চয়ই তুমি তাদের পাবে)
اَحْرَصَ (আহরাসা → সবচেয়ে লোভী)
النَّاسِ (আন-নাস → মানুষের মধ্যে)
عَلَىٰ (আলা → উপর)
حَيَاةٍ (হায়াতিন → জীবনের)
وَمِنَ (ওয়া মিনাল → এবং থেকে)
الَّذِينَ (আল্লাযীনা → যারা)
أَشْرَكُوا (আশরাকূ → অংশীদার স্থাপন করেছে)
يَوَدُّ (ইয়াওয়াদ্দু → কামনা করে)
اَحَدُهُمْ (আহাদুহুম → তাদের একজন)
لَوْ (লাও → যদি)
يُعَمَّرُ (ইউ‘আম্মারু → দীর্ঘায়ু পেত)
اَلْفَ (আলফা → এক হাজার)
سَنَةٍ (সানাতিন → বছর)
وَمَا (ওয়ামা → অথচ না)
هُوَ (হুয়া → তা)
بِمُزَحْزِحِهِ (বিমুঝাহঝিহিহি → দূরে সরাতে সক্ষম)
مِنَ (মিনাল → থেকে)
الْعَذَابِ (আল-আযাব → শাস্তি)
اَنْ (আন → যে)
يُعَمَّرَ (ইউ‘আম্মারা → দীর্ঘায়ু হওয়া)
وَاللَّهُ (ওয়াল্লাহ → আর সৃষ্টিকর্তা)
بَصِيرٌ (বাসীরুন → সর্বদ্রষ্টা)
بِمَا (বিমা → যা)
يَعْمَلُونَ (ইয়া‘মালূন → তারা করে)

পূর্ণ বাংলা অর্থ:
তুমি অবশ্যই তাদেরকে মানুষের মধ্যে জীবনের প্রতি সবচেয়ে লোভী পাবে—এমনকি অংশীদার (শিরক) স্থাপনকারীদের থেকেও। তাদের প্রত্যেকেই কামনা করে, যদি এক হাজার বছর দীর্ঘায়ু পেত! অথচ দীর্ঘায়ু হওয়া তাকে শাস্তি থেকে দূরে সরাতে পারবে না। আর আল্লাহ তারা যা করে তা সর্বদ্রষ্টা।


আয়াত: ৯৭

قُلْ (কুল → বলো)
مَنْ (মান → যে)
كَانَ (কানা → হয়)
عَدُوًّا (আদুওয়ান → শত্রু)
لِجِبْرِيلَ (লিজিবরীল → জিবরীলের)
فَإِنَّهُ (ফাইন্নাহু → তবে নিশ্চয়ই সে)
نَزَّلَهُ (নাঝঝালাহু → নাযিল করেছে তা)
عَلَىٰ (আলা → উপর)
قَلْبِكَ (ক্বালবিকা → তোমার হৃদয়ে)
بِإِذْنِ (বি’ইযনি → অনুমতিক্রমে)
اللَّهِ (আল্লাহ → সৃষ্টিকর্তার)
مُصَدِّقًا (মুসাদ্দিকান → সত্যায়নকারী)
لِمَا (লিমা → যা)
بَيْنَ (বাইনা → মধ্যে)
يَدَيْهِ (ইয়াদাইহি → তার পূর্ববর্তী)
وَهُدًى (ওয়া হুদান → এবং পথনির্দেশ)
وَبُشْرَىٰ (ওয়া বুশরা → এবং সুসংবাদ)
لِلْمُؤْمِنِينَ (লিল-মু’মিনীন → বিশ্বাসীদের জন্য)

পূর্ণ বাংলা অর্থ:
বলো, “যে জিবরীলের শত্রু হয়—সে তো সৃষ্টিকর্তার অনুমতিক্রমে তোমার হৃদয়ে তা নাযিল করেছে, পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়নকারী, পথনির্দেশ (হুদা) ও বিশ্বাসীদের জন্য সুসংবাদ হিসেবে।”


আয়াত: ৯৮

مَنْ (মান → যে)
كَانَ (কানা → হয়)
عَدُوًّا (আদুওয়ান → শত্রু)
لِلَّهِ (লিল্লাহ → সৃষ্টিকর্তার)
وَمَلَائِكَتِهِ (ওয়া মালাইকাতিহি → এবং তাঁর ফেরেশতাগণের)
وَرُسُلِهِ (ওয়া রুসুলিহি → এবং তাঁর রসূলগণের)
وَجِبْرِيلَ (ওয়া জিবরীল → এবং জিবরীলের)
وَمِيكَالَ (ওয়া মীক্যাল → এবং মীক্যালের)
فَإِنَّ (ফাইন্না → তবে নিশ্চয়ই)
اللَّهَ (আল্লাহ → সৃষ্টিকর্তা)
عَدُوٌّ (আদুওয়ুন → শত্রু)
لِلْكَافِرِينَ (লিল-কাফিরীন → অবিশ্বাসীদের)

পূর্ণ বাংলা অর্থ:
যে সৃষ্টিকর্তা, তাঁর ফেরেশতাগণ, তাঁর রসূলগণ, জিবরীল ও মীক্যালের শত্রু হয়—তবে নিশ্চয়ই সৃষ্টিকর্তা অবিশ্বাসীদের শত্রু।


আয়াত: ৯৯

وَلَقَدْ (ওয়া লাক্বাদ → এবং নিশ্চয়ই)
أَنْزَلْنَا (আনঝালনা → আমরা নাযিল করেছি)
إِلَيْكَ (ইলাইকা → তোমার প্রতি)
آيَاتٍ (আয়াতিন → নিদর্শনসমূহ)
بَيِّنَاتٍ (বাইয়িনাতিন → সুস্পষ্ট)
وَمَا (ওয়ামা → আর না)
يَكْفُرُ (ইয়াকফুরূ → অস্বীকার করে)
بِهَا (বিহা → এগুলোকে)
إِلَّا (ইল্লা → ছাড়া)
الْفَاسِقُونَ (আল-ফাসিকুন → সীমা লঙ্ঘনকারীরা)

পূর্ণ বাংলা অর্থ:
নিশ্চয়ই আমি তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শনসমূহ (আয়াতসমূহ) নাযিল করেছি; আর এগুলো অস্বীকার করে কেবল সীমালঙ্ঘনকারীরাই।


আয়াত: ১০০

اَوَكُلَّمَا (আওয়া কুল্লামা → তবে কি যখনই)
عَاهَدُوا (আহাদূ → তারা অঙ্গীকার করেছে)
عَهْدًا (আহদান → কোনো অঙ্গীকার)
نَبَذَهُ (নাবাযাহু → ছুঁড়ে ফেলেছে তা)
فَرِيقٌ (ফারীকুম → একদল)
مِنْهُمْ (মিনহুম → তাদের মধ্যে থেকে)
بَلْ (বাল → বরং)
اَكْثَرُهُمْ (আকছারুহুম → তাদের অধিকাংশ)
لَا (লা → না)
يُؤْمِنُونَ (ইউ’মিনূন → বিশ্বাস করে)

পূর্ণ বাংলা অর্থ:
তবে কি যখনই তারা কোনো অঙ্গীকার করেছে, তাদের একদল তা ছুঁড়ে ফেলে দিয়েছে? বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না।